Logo
Logo
×

Advertisement

খেলা

শেষ ষোলোর দরজায় টিকে থাকার যুদ্ধ

ডালাসে অস্ট্রেলিয়া–মিশরের মহারণ

মোজাম্মেল হক চঞ্চল

মোজাম্মেল হক চঞ্চল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

ডালাসে অস্ট্রেলিয়া–মিশরের মহারণ

বিশ্বকাপে রাউন্ড ৩২-এ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও মিশর।

Advertisement

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর। এক দল শরীরী ফুটবল, ধৈর্য আর শৃঙ্খলার প্রতীক। আরেক দল আবেগ, গতি আর ইতিহাস বদলে দেওয়ার ক্ষুধা নিয়ে এসেছে শেষ বত্রিশে।

ডালাসের মাঠে এই লড়াই শুধু শেষ ষোলোতে ওঠার নয়, নিজেদের বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ। জয়ী দল খেলবে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দের বিপক্ষে। সামনে পথ কঠিন।

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পথচলা ছিল ঝলমলে নয়। গ্রুপ ‘ডি’ থেকে চার পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে এসেছে তারা। তিন ম্যাচে এক জয়, এক ড্র, এক হার। তুরস্ককে ২–০ গোলে হারিয়ে নিজেদের শক্তির পরিচয় দেয় তারা। যুক্তরাষ্ট্রের কাছে একই ব্যবধানে হার। শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেই নিশ্চিত করে শেষ বত্রিশ। তিন ম্যাচে করেছে মাত্র দুই গোল, হজমও দুই। গোল ব্যবধান শূন্য। এই সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে গোপন তথ‍্য, অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়।

অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ পুরো টুর্নামেন্টজুড়ে দলকে শৃঙ্খলার ভেতরে রেখেছেন। তার পরিকল্পনা পরিষ্কার, পেছনটা শক্ত রাখো, সামনে সুযোগ তৈরি করো, আর ম্যাচ যত দীর্ঘ হবে তত প্রতিপক্ষের ওপর চাপ বাড়াও। নকআউটের আগে দল টাইব্রেকারের প্রস্তুতিও আলাদা করে নিয়েছে। সহকারী কোচ ও সাবেক মিডফিল্ডার মাইল ইয়েদিনাক খেলোয়াড়দের মানসিক ও কারিগরি প্রস্তুতিতে কাজ করছেন। অস্ট্রেলিয়া বিশ্বাস করছে, ম্যাচ শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়েও গড়াতে পারে।

ম্যাচের আগে পপোভিচ বলেছেন, নকআউটে সৌন্দর্য নয়, ফলাফল গুরুত্বপূর্ণ। আমাদের ধৈর্য ধরে নিজেদের খেলাটা খেলতে হবে। ম্যাচ যত এগোবে, তত সুযোগ আসবে।

দলের রক্ষণভাগের বড় ভরসা হ্যারি সাউতার। মধ‍্যমাঠে জ্যাকসন আরভিন আর কনর মেটকাফ ,সামনে অভিজ্ঞ ম্যাথিউ লেকি সুযোগ খোঁজেন। সুযোগ পেলে নেস্টরি ইরানকুন্ডাও ম্যাচের গতি বদলে দিতে পারেন।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্বপ্নের জায়গাটাও অন্যরকম। বিশ্বকাপের নকআউটে এখনও বড় জয় তাদের ইতিহাসে লেখা হয়নি।

অন্যদিকে মিশরের এসেছে আবেগ আর অপেক্ষা নিয়ে। বহু বছর ধরে বিশ্বকাপ তাদের কাছে ছিল অসমাপ্ত প্রতিশ্রুতি। এবার ১৯৯০ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে এসেছে নতুন বিশ্বাস নিয়ে। গ্রুপ ‘জি’ অপরাজিত থেকে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। শুরুতে বেলজিয়ামের সঙ্গে ১–১ ড্র। এরপর নিউজিল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়। শেষ ম্যাচে ইরানের সঙ্গে আবারও ১–১ ড্র। তিন ম্যাচে পাঁচ গোল, হজম তিন।

মিশরের ফুটবল অনেকটাই আবেগের ওপর দাঁড়িয়ে। পুরো দল একসঙ্গে খেলছে। সবচেয়ে বড় নাম অবশ্যই মোহাম্মদ সালাহ। গ্রুপ পর্বে গোল করেছেন, সুযোগ তৈরি করেছেন, আক্রমণের কেন্দ্র ছিলেন। তাকে ঘিরে এখন একটি প্রশ্নও আছে, হ্যামস্ট্রিং চোট কাটিয়ে তিনি পুরোপুরি প্রস্তুত কি না। অনুশীলনে ফিরেছেন, শেষ সিদ্ধান্ত ম্যাচের কাছাকাছি সময়ে আসবে।  

ম্যাচের আগে মিশরের কোচ হোসাম হাসান বলেছেন, আমরা কাউকে ভয় পাই না। নকআউটে সাহস ছাড়া খেলা যায় না। অস্ট্রেলিয়া কঠিন দল, কিন্তু আমরা নিজেদের সুযোগ তৈরি করব। সালাহও বলেছেন, এটা শুধু একটা ম্যাচ নয়। পুরো দেশের অনুভূতি আমাদের সঙ্গে আছে। আমরা অনেক দূর আসতে চাই। মিশরের শক্তি শুধু সালাহ নন। ওমর মারমুশ, ত্রেজেগে, ইমাম আশুররা আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন। আগের মতো একা একজনের দল নয় তারা।

দুই দলের দেখা খুব বেশি নয়। ২০১০ সালের একটি প্রীতি ম্যাচে দেখা হয়েছিল। যেখানে মিশর ৩–০ গোলে জিতেছিল।

কৌশলগতভাবে ম্যাচের সবচেয়ে বড় যুদ্ধ হবে গতি বনাম ধৈর্যের। অস্ট্রেলিয়া চাইবে ম্যাচকে শরীরী লড়াই বানাতে, জায়গা ছোট করতে, ম্যাচ দীর্ঘায়িত করতে। মিশর চাইবে দ্রুত বল নিয়ে সামনে উঠতে, ছন্দ তৈরি করতে, আর সুযোগ পেলে এক আঘাতে ম্যাচ ভেঙে দিতে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

আরও পড়ুন

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম