Logo
Logo
×

Advertisement

খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:০৯ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ পথচলার ইতি টানলেন কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ।

Advertisement

ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ পথচলার ইতি টানলেন কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালের কাছে ২-১ গোলে হারের ম্যাচটিই হয়ে রইল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই অবসরের সিদ্ধান্ত জানান ৪০ বছর বয়সি এই তারকা। ক্রোয়েশিয়ার হয়ে ২০১ ম্যাচে মাঠে নেমে ২৯ গোল করেছেন তিনি। তবে তার অবদানকে কেবল পরিসংখ্যানে মাপা কঠিন। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ফুটবলের মুখ হয়ে ওঠা মদ্রিচ ছিলেন দলের অনুপ্রেরণা, নেতা এবং মাঝমাঠের নিয়ন্ত্রক।  

যুদ্ধের ভয়াবহতা পেছনে ফেলে উঠে আসা মদ্রিচের গল্প নিজেই এক অনুপ্রেরণার নাম। তার নেতৃত্বেই ২০১৮ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছায় ক্রোয়েশিয়া। সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বল। একই বছরে ব্যালন ডি’অর জয় করে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর টানা আধিপত্যের অবসান ঘটান তিনি। ২০২২ বিশ্বকাপেও দলকে সেমিফাইনালে তোলার পেছনে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা।

ক্লাব ফুটবলেও মদ্রিচের ক্যারিয়ার সমৃদ্ধ সাফল্যে ভরা। টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে তিনি নিজেকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের কাতারে নিয়ে যান। কিন্তু সব অর্জনের ঊর্ধ্বে ক্রোয়েশিয়ার জার্সিতে তার অবদানই সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে। দেশের ফুটবলকে বিশ্বদরবারে নতুন পরিচয় এনে দেওয়া এই মহাতারকার বিদায়ে শেষ হলো এক অনন্য যুগ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

যে শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ৪১ বছর বয়সি মদ্রিচ

যে শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ৪১ বছর বয়সি মদ্রিচ

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

আরও পড়ুন

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম