Logo
Logo
×

Advertisement

খেলা

আবদেল মাজিদের পেনাল্টি সফল, শেষ ১৬তে মিশর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৪৭ পিএম

আবদেল মাজিদের পেনাল্টি সফল, শেষ ১৬তে মিশর

Advertisement

শেষ ৩২ নিশ্চিত করেই ইতিহাস গড়ে ফেলেছে মিশর। এবার তাদের সামনে আরেক ইতিহাস। বিশ্বকাপের নকআউটে প্রথম জয় তুলে নেওয়ার ইতিহাস।

সে ইতিহাস গড়ার মিশনে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি মোহামেদ সালাহর দল মিশর। প্রতিপক্ষ বেশ কঠিন, গেল আসরেও তারা খেলেছে শেষ ১৬-তে। কাজটা তাই সহজ হবে না মিশরের।

এই ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।

Advertisement

০৩ জুলাই ২০২৬, ২০:৫৩ পিএম

আবদেল মাজিদের পেনাল্টি সফল, শেষ ১৬তে মিশর

আবদেল মাজিদ মিশরের জন্য জয়সূচক গোলটি করলেন। রায়ান ভুল দিকে ঝাঁপ দেওয়ায় তিনি স্পট কিকটি নিচের দিকে বাম কোণায় পাঠিয়ে দেন। মিশর চলে গেল পরের রাউন্ডে!

মিশর ৪-২ অস্ট্রেলিয়া

০৩ জুলাই ২০২৬, ২০:৫২ পিএম

হেরিংটনের মিস!

লুকাস হেরিংটন অজিদের চতুর্থ শট নিতে এসেছিলেন। তিনি বল মারলেন অনেক ওপর দিয়ে! জয়ের খুব কাছে মিশর!

মিশর ৩-২ অস্ট্রেলিয়া

০৩ জুলাই ২০২৬, ২০:৫১ পিএম

সালাহর পানেনকা!

সালাহর পালা। তার কপালে ভাঁজ পড়ল। মিশরীয় রাজার ওপর বিশাল চাপ... আর তিনি মাঝখান দিয়ে একটি শক্তিশালী পানেনকা শট পাঠালেন। বেশ সাহসী পদক্ষেপ ছিল। 

মিশর ৩-২ অস্ট্রেলিয়া

০৩ জুলাই ২০২৬, ২০:৫০ পিএম

অস্ট্রেলিয়া ২-২ মিশর

অজিদের তৃতীয় শট নিতে এলেন মাবিল। তিনি গোল করলেন।

অস্ট্রেলিয়া ২-২ মিশর

০৩ জুলাই ২০২৬, ২০:৪৯ পিএম

মিশরকে আবারও এগিয়ে দিলেন রাবিয়া

নির্ধারিত ৯০ মিনিটের শেষে যার হেড বিচ বাঁচিয়ে দিয়েছিলেন, সেই রাবিয়াই মিশরের হয়ে এরপর শট নিতে এলেন। তিনি রায়ানকে ভুল দিকে পাঠিয়ে বলটি বাম দিকের নিচের কোণায় গড়িয়ে দেন।

মিশর ২-১ অস্ট্রেলিয়া

০৩ জুলাই ২০২৬, ২০:৪৮ পিএম

অস্ট্রেলিয়াকে সমতায় ফেরালেন আরভাইন

সকারুসদের হয়ে এরপর আরভাইন। মিশর গোলরক্ষক শোবেইরকে অন্যদিকে পাঠিয়ে শান্তভাবে কিকটা ডানদিকের উপরের কোণায় পাঠিয়ে দেন। মিশর ১-১ অস্ট্রেলিয়া

০৩ জুলাই ২০২৬, ২০:৪৭ পিএম

মিশর ১-০ অস্ট্রেলিয়া

মিশরের সাবেরকে পাঠানো হয়েছিল প্রথম পেনাল্টি নিতে। ম্যাট রায়ান একই দিকে ঝাঁপ দিয়েছিলেন। তবে তাকে ফাঁকি দিয়ে বল জড়াল জালে।

০৩ জুলাই ২০২৬, ২০:৪৫ পিএম

সাউটারের মিস!

অস্ট্রেলিয়া যে পেনাল্টি শ্যুটআউট পর্যন্ত আসতে পেরেছে, তাতে হ্যারি সাউটারের বড় অবদান ছিল। মোহামেদ হানির আত্মঘাতী গোলে তার অবদান ছিল বড়। তাকেই পেনাল্টি নিতে সবার আগে পাঠিয়েছিল অস্ট্রেলিয়ার। তিনি ডান পাশের পোস্ট লক্ষ্য করে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হলো।

০৩ জুলাই ২০২৬, ২০:৪৩ পিএম

দুই টসেই জিতল মিশর

দুটো টস করা হয় টাইব্রেকারের আগে। কোন দিকে পেনাল্টি শ্যুটআউট হবে আর কোন দল আগে নেবে পেনাল্টি তা নির্ধারিত হয়। দুই টসেই জিতলেন মিশর অধিনায়ক মোহামেদ সালাহ। তিনি অস্ট্রেলিয়াকে পাঠালেন টাইব্রেকারে আগে পেনাল্টি নিতে।

০৩ জুলাই ২০২৬, ২০:৪০ পিএম

পেনাল্টিতেই নির্ধারিত হচ্ছে মিশর-অস্ট্রেলিয়ার ভাগ্য

যোগ করা অতিরিক্ত সময়ে মিশরই আক্রমণ শানিয়েছে বেশি। অস্ট্রেলিয়া সেসব আক্রমণ জমাট রক্ষণ সাজিয়ে সামলেছে। আগে থেকেই বোধ হয় এই পেনাল্টির অপেক্ষায় ছিল অজিরা। সেটা পরিষ্কার হলো শেষ মুহূর্তে গিয়ে। কোচ টনি পোপোভিচ গোলরক্ষক বিচকে তুলে দিয়ে অভিজ্ঞ ম্যাট রায়ানকে নামালেন টাইব্রেকারকে মাথায় রেখে।

শেষমেশ খেলাটা সেই টাইব্রেকারেই গেল!

০৩ জুলাই ২০২৬, ১৯:৫৯ পিএম

খেলা গেল অতিরিক্ত সময়ে

মিশর এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়া জবাব দিয়েছে। তবে শেষ পর্যন্ত ম্যাচটার নিষ্পত্তি নির্ধারিত ৯০ মিনিটে হলো না। শেষমেশ ম্যাচটা গড়াল অতিরিক্ত সময়ে।

০৩ জুলাই ২০২৬, ১৯:৫৮ পিএম

মিশরের জয়ের পথে বাঁধা তুলে দাঁড়ালেন বিচ

মিশরের জয়ের পথে বাঁধা তুলে দাঁড়ালেন বিচ
ইনজুরি টাইমে দারুণ এক সুযোগ এসেছিল মিশরের সামনে। সালাহর পাসে অজি গোলরক্ষক বিচকে একা পেয়ে গিয়েছিলেন রাবিয়া। তবে তার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বিচ। শেষ মুহূর্তে জয়ের দেখা পেতে পেতেও সুযোগ হারাল মিশর।

০৩ জুলাই ২০২৬, ১৯:১৯ পিএম

৫৪ মিনিটে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

হ্যারি সাউটার! বিশ্বকাপ বাছাইপর্বে তিনি বাংলাদেশের হৃদয় ভেঙেছিলেন, মেলবোর্নে ২০২৩ সালের সেই ম্যাচে ৭ গোলের প্রথমটি করেছিলেন।

এবার মিশরের হৃদয় ভাঙলেন তিনি। সেটপিস থেকে তার গোল সমতায় ফেরাল অস্ট্রেলিয়াকে। 

০৩ জুলাই ২০২৬, ১৯:০৮ পিএম

দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করলেন মারমুশ

দ্বিতীয়ার্ধের শুরুতেই ওমার মারমুশের সামনে সুবর্ণ সুযোগ এসে পড়েছিল রীতিমতো। ওমার মারমুশ দারুণ এক ফার্স্ট টাচে পেছনে ফেলে দিয়েছিলেন অজি রক্ষণকে, সামনে কেবল ছিলেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক বিচ। কিন্তু তাকে এড়াতে তিনি যে শটটা নিলেন, তা বেরিয়ে গেল ডান পাশের পোস্টের বাইরে দিয়ে। গোল হলো না! 

০৩ জুলাই ২০২৬, ১৮:৫৩ পিএম

এগিয়ে থেকে বিরতিতে মিশর

ইমাম আশুরের ওই গোলই প্রথমার্ধে ব্যবধান গড়ে দিয়েছে মিশরের জন্য। এরপর অস্ট্রেলিয়া চেষ্টা করেও মিশরের রক্ষণ ভাঙতে পারেনি। যার ফলে প্রথমার্ধ শেষে মিশর এগিয়ে আছে ১-০ গোলে।

০৩ জুলাই ২০২৬, ১৮:১৬ পিএম

১২ মিনিটেই এগিয়ে গেল মিশর

১২ মিনিটেই এগিয়ে গেল মিশর

১২ মিনিটে বক্সের ডান পাশে একটা ফ্রি কিক পেয়েছিল মিশর। সেটা শুরুতে ঠেকিয়ে দেন জ্যাকসন আরভাইন। বলটা চলে যায় ডান পাশে। সেখান থেকে লেফটব্যাক কারিম হাফিজের ক্রস এসে পড়ে বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইমাম আশোরের মাথায়। তিনি দারুণ এক হেডারে বলটা জড়িয়ে দেন অজিদের জালে।

অস্ট্রেলিয়া ০-১ মিশর

০৩ জুলাই ২০২৬, ১৭:৫৯ পিএম

অস্ট্রেলিয়া দল অপরিবর্তিত

অস্ট্রেলিয়ার জন্য ব্যাপারটা সহজ। কোচ টনি পোপোভিচ প্যারাগুয়ের বিপক্ষে খেলা একই একাদশ ঘোষণা করেছেন। 

অস্ট্রেলিয়া একাদশ-
বিচ;
সিরকাটি, সাউটার, হ্যারিংটন;
বস, ও'নিল, আরভিন, বেহিচ;
ভোলপাটো, মেটকাফ, ইরানকুন্ডা।

০৩ জুলাই ২০২৬, ১৭:৫৬ পিএম

৫ পরিবর্তন নিয়ে নামছে মিশর

ইরানের সাথে ১-১ গোলে ড্র হওয়া দল থেকে মিশর পাঁচটি পরিবর্তন এনেছে। হ্যামস্ট্রিং সমস্যা একটা শঙ্কা থাকলেও একাদশে আছেন মো সালাহ। আক্রমণভাগে তার সাথে যোগ দেবেন ওমর মারমুশ।

দলে আরও এসেছেন ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম ও করিম হাফেজ এবং মিডফিল্ডার হামদি ফাথি ও মারওয়ান আত্তিয়া। ত্রেজেগে ও মাহমুদ সাবের বেঞ্চে আছেন; অন্যদিকে মোহাম্মদ আবদেলমোনেম ও আহমেদ ফাতুহ চোট আর মোহানাদ লাশিন নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে নেই।

মিশর একাদশ-
শোবেইর;
হানি, রাবিয়া, ইব্রাহিম, হাফেজ;
ফাথি, আত্তিয়া;
আশুর, সালাহ, জিকো;
মারমুশ।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

আরও পড়ুন

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম