Logo
Logo
×

Advertisement

খেলা

১ গোলে ২ বিশ্বরেকর্ডের দেখা মিলল মিশরের ম্যাচে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ এএম

১ গোলে ২ বিশ্বরেকর্ডের দেখা মিলল মিশরের ম্যাচে

সংগৃহীত

Advertisement

গোল হলো একটি, তাতে বিশ্বরেকর্ড হলো ২টি। এমনই ঘটনা ঘটেছে আজ মিশর-অস্ট্রেলিয়ার ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে নিজের জালে বল জড়িয়ে এই রেকর্ড গড়েন মিশরের মোহাম্মদ হানি।

অস্ট্রেলিয়াকে সমতায় ফেরানো এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়াল তেরোটিতে। অস্ট্রেলিয়ার এক সেট পিস থেকে বক্সে বল পাঠিয়েছিলেন এইডেন ও’নিল। সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়ে হেডে নিজের জালেই বল জড়িয়ে দেন হানি।

এর মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লেখান তিনি। এক বিশ্বকাপে দুটি আত্মঘাতী গোল করা দ্বিতীয় খেলোয়াড় হলেন হানি। এর আগে ১৯৬৬ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন বুলগেরিয়ার ইভান ভুৎসভ।

হানির এই গোলের মধ্য দিয়ে এক আসরে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের রেকর্ডও নতুন করে লেখা হলো। এতদিন এই রেকর্ড ছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দখলে, সেবার হয়েছিল বারোটি আত্মঘাতী গোল।

এক আসরে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের তালিকায় শীর্ষে এখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত চলতি ২০২৬ বিশ্বকাপ, তেরোটি গোল নিয়ে। বারোটি গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। এরপর যথাক্রমে আছে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ ছয়টি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ পাঁচটি এবং ২০০৬ জার্মানি ও ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ, দুটিতেই চারটি করে আত্মঘাতী গোল হয়েছিল।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

আরও পড়ুন

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম