Logo
Logo
×

Advertisement

খেলা

প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম

প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স

এমবাপ্পের সঙ্গে চুয়ামেনি/ফাইল ছবি

Advertisement

বিশ্বকাপের শেষ ১৬-তে প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে বড় ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন।

সুইডেনের বিপক্ষে ফ্রান্স ৩-০ গোলে জিতে শেষ ষোলোতে জায়গা করে নেয়। সেই ম্যাচে আবারও নজর কাড়েন কিলিয়ান এমবাপ্পে। এই বিশ্বকাপে তৃতীয়বারের মতো জোড়া গোল করেন তিনি। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ছয়টি। শুধু লিওনেল মেসি তার চেয়ে বেশি গোল করেছেন, তার গোলসংখ্যা সাতটি।

শনিবার রাতে ফ্রান্স কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কিন্তু এই ম্যাচে দলে থাকছেন না রিয়াল মাদ্রিদের তারকা অরলিয়েঁ চুয়ামেনি।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ঊরুর চোটের কারণে প্যারাগুয়ে ম্যাচে খেলতে পারবেন না চুয়ামেনি। সামনের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে সংশয় আছে।

শুক্রবার অনুশীলনের সময় চুয়ামেনির ঊরুতে ব্যথা অনুভব হয়। এরপর এমআরআই স্ক্যানে ছোট একটি চোট ধরা পড়ে। সারতে বেশি সময় লাগবে না বলে জানা গেছে। 

তবে জুলাইয়ের ৯ তারিখ ফ্রান্স যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলেও সেই ম্যাচে তাকে পাওয়া কঠিন হতে পারে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি।

তার জায়গায় খেলতে পারেন মানু কোনে। সুইডেন ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন। এবার তিনি মাঝমাঠে আদ্রিয়াঁ রাবিওর সঙ্গে জুটি বাঁধতে পারেন।

চুয়ামেনি না থাকলেও ফ্রান্সকে নিয়ে তেমন দুশ্চিন্তা নেই। প্রতিপক্ষ প্যারাগুয়ে অবশ্য সহজ দল নয়। জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে তারা এই পর্বে এসেছে। এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের আক্রমণভাগ দুর্দান্ত ফর্মে আছে। উসমান দেম্বেলে, মিকেল অলিসে, দেজিরে দুয়ে এবং ব্র্যাডলি বারকোলাও ভালো খেলছেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম