Logo
Logo
×

Advertisement

খেলা

শেষ আটে ফ্রান্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:৪৫ এএম

শেষ আটে ফ্রান্স

Advertisement

প্যারাগুয়ের নামের পাশে ‘অঘটনঘটনপটীয়সী’ তকমাটা ভালোভাবেই মানিয়ে যায়। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল আর উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপে এসেছিল। এরপর শেষ ৩২-এ প্যারাগুয়ে হারিয়ে দিয়েছিল জার্মানিকে। সেই প্যারাগুয়ের সামনেই আজ পড়েছে চলতি বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স।

শেষ ১৬’র এই ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।


Advertisement

০৪ জুলাই ২০২৬, ২৩:০৫ পিএম

শেষ আটে ফ্রান্স

ফ্রান্স জিতল বটে, তবে তাদেরকে বেশ কষ্ট করতে হলো। এমবাপ্পের পেনাল্টিতে ১-০ গোলে জিতল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। চলে গেল কোয়ার্টার ফাইনালে। শেষ আটে তাদের প্রতিপক্ষ মরক্কো।

০৪ জুলাই ২০২৬, ২৩:০২ পিএম

এমবাপ্পেকে রেকর্ড গড়তে দিলেন না হিল

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রান্স খুব কাছে চলে এসেছিল দ্বিতীয় গোলের। আরেকটু স্পষ্ট করে বললে, এমবাপ্পে চলে এসেছিলেন জোড়া গোলের খুব কাছে। তবে সে গোলটা হলো না আর। বক্সের একটু ভেতর থেকে নেওয়া এমবাপ্পের শট ঠেকিয়ে দেন অরলান্দো হিল। এরপর তার ফিরতি চেষ্টাটাও তিনি ঠেকিয়ে দেন।

এই গোলটা হলেও মেসির সমান ২০টি বিশ্বকাপ গোলের রেকর্ড গড়ে ফেলতেন এমবাপ্পে। সেটা আর হলো না! অন্তত এই যাত্রায়! 

০৪ জুলাই ২০২৬, ২২:৩৪ পিএম

পেনাল্টি থেকে এমবাপ্পের গোল, হাঁফ ছেড়ে বাঁচল ফ্রান্স

পেনাল্টি থেকে এমবাপ্পের গোল, হাঁফ ছেড়ে বাঁচল ফ্রান্স

বক্সে ফাউলের শিকার হয়েছিলেন দেজিরে দুয়ে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি।

৬৯ মিনিটে পেনাল্টি নিতে আসেন কিলিয়ান এমবাপ্পে। অরলান্দো হিলকে ভুল পথে পাঠিয়ে তিনি বলটা জড়ান জালে। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রান্স। 

০৪ জুলাই ২০২৬, ২১:৫৩ পিএম

৪৫ মিনিটেও ফ্রান্সকে গোল করতে দিল না প্যারাগুয়ে

৪৫ মিনিটেও ফ্রান্সকে গোল করতে দিল না প্যারাগুয়ে

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্যটা ৩৮ ধাপের। ধারে ভারে অনেক পিছিয়ে থাকা প্যারাগুয়ে ৪৫ মিনিট পর্যন্ত গোল করতে দেয়নি ফ্রান্সকে। যদিও এমবাপ্পের দলই প্রথমার্ধে সবচেয়ে বেশি আক্রমণ করেছে। সেসব আক্রমণ দারুণভাবে সামলে নিয়েছে দক্ষিণ আমেরিকান দলটি। 

শুরুর অর্ধে ফ্রান্সের দাপট কেমন ছিল, সেটা বোঝাতে ম্যাচ মোমেন্টামের চিত্রটাই যথেষ্ট। দুটো ছোট স্পেল বাদে প্যারাগুয়ে তেমন মোমেন্টামই পায়নি ম্যাচে।

০৪ জুলাই ২০২৬, ২১:৪১ পিএম

এমবাপ্পের সঙ্গে বিবাদে জড়াল প্যারাগুয়ের ফুটবলাররা

এমবাপ্পের সঙ্গে বিবাদে জড়াল প্যারাগুয়ের ফুটবলাররা

প্যারাগুয়ে বক্সের একটু সামনে বল নিয়ে এগোতে চাইছিলেন এমবাপ্পে। তবে তাকে থামিয়ে দেন আন্দ্রেস কিউবাস। সেখানে এমবাপ্পে একটু উষ্মা প্রকাশ করলে তাকে ধাক্কা দিয়ে বসেন প্যারাগুয়ে মিডফিল্ডার। তখনই বিবাদ বেধে যায় দুই দলের। তবে বিষয়টা আরও খারাপ হওয়ার আগেই সামাল দেয় দুই দলের অন্য সদস্যরা। একটু পরেই হাসিমুখে দেখা গেছে এমবাপ্পেকে।

০৪ জুলাই ২০২৬, ২১:৩৩ পিএম

ব্রেকের আগে গোল এল না

প্যারাগুয়ে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় রক্ষণের অভিপ্রায় নিয়ে নেমেছে যেন। শুরুর ২২ মিনিটে ফ্রান্স সে রক্ষণ ভেদ করতে পারল না। ফলে গোলশূন্য থেকেই দুই দল গেছে প্রথম হাইড্রেশন ব্রেকে।

০৪ জুলাই ২০২৬, ২১:০৪ পিএম

এমবাপ্পে কি আজই মেসিকে ছাড়িয়ে যাবেন?

কিলিয়ান এমবাপ্পে এবারের বিশ্বকাপে করেছেন ৬ গোল। বিশ্বকাপে তিনি খেলেছেন ৪ ম্যাচে, তবে এই ৬ গোল এসেছে ৩টি ম্যাচে; মানে তিনি যেদিন গোল করেছেন, ২টি করে করেছেন।

কাজটা আজও করতে পারলে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে পেছনে ফেলবেন। ৭ গোল করে এখন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

০৪ জুলাই ২০২৬, ২০:৫৫ পিএম

প্যারাগুয়ে একাদশ

হিল;
আলনসো, আলদারেতে, গোমেজ, ভেলাজকেজ, কাসেরেস;
গালারজা, কিউবাস, গোমেজ;
এনসিসো, আলমিরন

০৪ জুলাই ২০২৬, ২০:৫২ পিএম

ফ্রান্স দলে ১ পরিবর্তন

কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। অরলিয়েঁ চুয়ামেনি বাদ পড়েছেন ঊরুর চোটে। তার জায়গায় দলে এসেছেন মানু কোনে।

ফ্রান্স একাদশ:
মিয়াঁ;
দিনিয়ে, সালিবা, উপামেকানো, কুন্দে;
কোনে, রাবিও;
বারকোলা, ওলিসে, ডেম্বেলে;
এমবাপ্পে

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফরাসি শিবিরে বড় ধাক্কা

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফরাসি শিবিরে বড় ধাক্কা

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

আরও পড়ুন

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম