Logo
Logo
×

Advertisement

খেলা

‘ইয়ামাল বল পেলেই ওকে ২-৩ জন মার্কিং করে’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

‘ইয়ামাল বল পেলেই ওকে ২-৩ জন মার্কিং করে’

Advertisement

টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকা স্পেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার বেলজিয়ামের মুখোমুখি হবে। পর্তুগালের বিপক্ষে যোগ করা সময়ের গোলে জয়ের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমো মনে করেন, টুর্নামেন্টজুড়ে তাদের দলের পারফরম্যান্স ধারাবাহিকভাবে উন্নতি করছে।

ওলমো বলেন, ‘আমরা অন্য দলগুলো কী করছে, সেটি নিয়ে ভাবছি না। আমরা জানি আমরা কী করতে সক্ষম। এই বিশ্বকাপে আমরা কোথায় উন্নতি করেছি, সেটিও জানি। আবার কোথায় আরও উন্নতির সুযোগ রয়েছে, সেটাও আমাদের জানা। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছি এবং সেমিফাইনালে ওঠার জন্য পরের ম্যাচেও সেটাই দেখাতে চাই।’

ওলমোর মতে, স্পেনের আরও উন্নতির অন্যতম বড় ক্ষেত্র হলো তরুণ তারকা লামিন ইয়ামালের সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনা। চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরেছিলেন ইয়ামাল এবং কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। 

ইয়ামালকে নিয়ে ওলমো বলেন, ‘আমি ওকে এখন অনেক ভালো অবস্থায় দেখছি। শুরুর সমস্যাগুলো কাটিয়ে সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। মাঠে নেমে নিজের সামর্থ্য দেখানোর জন্য সে ভীষণ আগ্রহী। সে আমাদের অনেক সাহায্য করছে, এবং আমি বিশ্বাস করি সামনে আরও বেশি অবদান রাখবে।’

তিনি আরও বলেন, ‘ইয়ামাল যখন বল পায়, তখন প্রতিপক্ষের দুই বা তিনজন খেলোয়াড় তাকে মার্কিং করতে যায়। এতে মাঠের অন্য পাশে আমাদের জন্য জায়গা তৈরি হয়। আমরা নিশ্চিত, সে সামনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচের বিজয়ী দল ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচে জয়ী দলের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন মার্তিনেজ

সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন মার্তিনেজ

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

আরও পড়ুন

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম