Logo
Logo
×

Advertisement

খেলা

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:০৮ এএম

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনাকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনাকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পর এবার মধ্য ও উত্তর আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আগেই উয়েফা সতর্ক করে জানিয়েছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা অনুমোদিত হলে ইউরোপের ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের কথা বিবেচনা করবে। যদিও কনকাকাফ বয়কটের মতো কঠোর অবস্থান নেয়নি, তবে তাদের ৪১টি সদস্য দেশের ফুটবল সংস্থার প্রতিনিধিরা এক বৈঠকে প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন।

বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে কনকাকাফ জানায়, সদস্যরা প্রস্তাবটি নিয়ে যথাযথ প্রক্রিয়ার অভাব, অস্বাভাবিকভাবে স্বল্প সময়সীমা নির্ধারণ এবং ফিফার সংশ্লিষ্ট সংস্থাগুলোর আনুষ্ঠানিক পর্যালোচনা বা অনুমোদন না থাকার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও নতুন ও বিদ্যমান ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অর্থায়নে বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই আলোচনা ফুটবলে আরও বেশি স্বচ্ছতা ও সুশাসনের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। এসব কারণেই কনকাকাফ এবং এর ৪১টি সদস্য সংস্থা প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে।  

ফিফা সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে ২ হাজার কোটি ডলার মূল্যের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করে। প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে আলোচনায় রয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নাল, যার নেতৃত্বে আছেন জশুয়া কুশনার।

সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানিয়েছেন, পরিকল্পনাটি অনুমোদিত হলে ২০২৭-৩১ মেয়াদে ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হবে। এর পাশাপাশি সমর্থনকারী সদস্য দেশগুলোকে এককালীন আরও ২ কোটি ডলার দেওয়া হবে। তবে প্রস্তাবটি ব্যর্থ হলে অনুদান সর্বোচ্চ ১ কোটি ডলারে সীমাবদ্ধ থাকবে, ফলে প্রতিটি সদস্য দেশ সম্ভাব্য ৩ কোটি ডলার অতিরিক্ত সহায়তা থেকে বঞ্চিত হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর ফিফার ২১১ সদস্য দেশের ভোটে এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে। অনুমোদনের জন্য প্রয়োজন হবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এবং ফিফা কাউন্সিলের সমর্থন। তাই উয়েফার জন্য শুধু ইউরোপ নয়, অন্যান্য কনফেডারেশনের সমর্থনও গুরুত্বপূর্ণ। কনকাকাফের সাম্প্রতিক অবস্থান উয়েফার বিরোধিতাকে আরও শক্তিশালী করেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

ফের নির্বাচনে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

ফের নির্বাচনে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম