Logo
Logo
×

Advertisement

খেলা

সমর্থনের বিনিময়ে সুবিধার প্রস্তাব, ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

সমর্থনের বিনিময়ে সুবিধার প্রস্তাব, ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ

Advertisement

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থন আদায়ে অনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ তুলেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘিরে সমালোচনার মধ্যেই দেশটির দাবি, ইনফান্তিনোকে সমর্থন করলে তাদের ফুটবলের বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল। জর্ডানের ভাষ্য, এটি ছিল এক ধরনের ‘ব্ল্যাকমেইল’।

জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলি বিন হুসেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বিশ্বকাপ চলাকালে ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয় যে, ইনফান্তিনোর প্রতি সমর্থন জানালে জর্ডানের ফুটবলের বিভিন্ন জটিলতা সমাধানে সহায়তা করা হবে। অথচ এর আগে একই সমস্যাগুলোর বিষয়ে বারবার অনুরোধ করা হলেও ফিফা কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি।

আলি বিন হুসেইন বলেন, জর্ডান সবসময় নৈতিক অবস্থানকে গুরুত্ব দেয়। অতীতেও তারা ইনফান্তিনোকে সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। তার ভাষায়, সমর্থনের বিনিময়ে সুবিধার প্রস্তাব দেওয়া গ্রহণযোগ্য নয় এবং এমন চাপের কাছে তারা নতি স্বীকার করবে না।

এ ছাড়া ফিফার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ এনেছে জর্ডান। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সমর্থকদের টিকিটের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ফিফা আরব কাপে অংশ নেওয়ার আর্থিক প্রাপ্যও এখনও বুঝে পায়নি তারা। এছাড়া বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে উল্লেখযোগ্য কর পরিশোধ করতে হয়েছে, অথচ কানাডা ও মেক্সিকোতে অবস্থানকারী দলগুলোর ক্ষেত্রে এমন ব্যয় হয়নি।

আরব কাপের ফাইনালে ওঠার পরও পুরস্কারের অর্থ এখনও না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আলি বিন হুসেইন। তার দাবি, কয়েক মাস পেরিয়ে গেলেও ফিফা সেই অর্থ পরিশোধ করেনি, যদিও সংস্থাটি নিয়মিত নিজেদের বিপুল আর্থিক সঞ্চয়ের কথা তুলে ধরে।

উল্লেখ্য, বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন আদায়ের জন্য ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশনকে ৪ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। তবে উয়েফার ৫৫টি সদস্য দেশ বয়কটের হুমকি দেওয়ার পর একে একে আরও দেশ তার বিপক্ষে অবস্থান নেয়। আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত বিতর্কিত সেই পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন ফিফা সভাপতি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম