Logo
Logo
×

Advertisement

খেলা

শুধু ফুটবল নয়, ক্রিকেটের বিশ্বরেকর্ডও স্পেনের দখলে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম

শুধু ফুটবল নয়, ক্রিকেটের বিশ্বরেকর্ডও স্পেনের দখলে

সংগৃহীত

Advertisement

শেষ কিছু দিন ধরে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করছে স্পেন। ২০২৩ সালে নারী বিশ্বকাপ জয়, ২০২৪ সালে পুরুষদের ইউরো আর অলিম্পিক স্বর্ণপদক জেতা, এরপর ২০২৬ বিশ্বকাপ- সব মিলিয়ে স্প্যানিশ ফুটবলের একাদশে বৃহস্পতি চলছে এখন। 

তবে বিষয়টি শুধু ফুটবলে নয়, ক্রিকেটের ক্ষেত্রেও খাটে। দলটির ক্রিকেট দলও বেশ ভালো সময় কাটাচ্ছে। বিশ্বরেকর্ডও নিয়ে নিয়েছে নিজেদের দখলে।

ফুটবলে স্পেনের দাপটের বিষয়টি আপনি জানেন। বিশ্বকাপ জয়ের পথে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে তারা। এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইতালি।

২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে হারের পর আর কোনো ম্যাচে হারেনি স্পেন। এ সময়ে তারা ২৯ ম্যাচ জিতেছে, ড্র করেছে ৯টি।

তবে এর পাশাপাশি ক্রিকেটেও নীরবে ইতিহাস গড়েছে স্পেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন তাদের দখলে। গত ৫ ডিসেম্বর কার্তাহেনায় ক্রোয়েশিয়াকে হারিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্পেন। এর আগে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার যৌথ রেকর্ড ছিল নাইজেরিয়া, জাপান ও উগান্ডার।

রেকর্ড গড়েও থামেনি স্পেন। আরও চার ম্যাচ জিতে তাদের অপরাজিত থাকার ধারা এখন ২২ ম্যাচে গিয়ে ঠেকেছে।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। তিন দলই টানা ১২ ম্যাচ অপরাজিত ছিল।

এখন বড় ইতিহাস গড়ার সুযোগ আছে স্পেনের সামনে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অস্ট্রেলিয়ার। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫ টেস্টে হারেনি তারা। সেই মাইলফলক ছুঁতে স্পেনের দরকার আর মাত্র চারটি অপরাজিত ম্যাচ।

শুধু অপরাজিত থাকা নয়, টানা জয়ের তালিকাতেও অস্ট্রেলিয়ার পাশে নাম লিখিয়েছে স্পেন। টানা ২০ ম্যাচ জিতে তারা ছুঁয়ে ফেলেছে রিকি পন্টিংয়ের দলের ২০০৩ সালের রেকর্ড।

মজার বিষয়, ফুটবলেও একসময় টানা জয়ের রেকর্ড ছিল স্পেনের। পরে গত বছর টানা ১৬ ম্যাচ জিতে সেই রেকর্ড কেড়ে নেয় মরক্কো। আর এখন ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বিশ্ব রেকর্ড গড়ে নতুন পরিচয় তৈরি করল স্পেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

স্পেনে চরম আবাসন সংকট, প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ

স্পেনে চরম আবাসন সংকট, প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

উয়েফা নেশনস লিগ ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম