Logo
Logo
×

Advertisement

খেলা

জয়ের মানসিকতা নিয়ে অনেক দূর যেতে চায় অনূর্ধ্ব-২০ দল

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

জয়ের মানসিকতা নিয়ে অনেক দূর যেতে চায় অনূর্ধ্ব-২০ দল

ছবি-যুগান্তর

Advertisement

জয়ের মানসিকতা নিয়ে অনেক দূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। রোববার বেলা ১২টায় যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে আবাসিক ক্যাম্পের অনুশীলন শেষে এক ব্রিফিংয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের এই প্রত্যয়ের কথা জানান দলের কোচ জেরার্ড এমলিন জোন্স এবং দলের নতুন মুখ অ্যাডাম আব্বাস।

কোচ জানান, দীর্ঘ অনুশীলনের মাধ্যমে ফুটবলারদের সামর্থ্য যাচাই করা সম্ভব হয়েছে। শুধু চলতি প্রতিযোগিতা নয়, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা মাথায় রেখেই সাজানো হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা।

প্রস্তুতির অংশ হিসেবে দল ইতিমধ্যে চারটির বেশি প্রীতি ম্যাচ খেলেছে, যেখান থেকে খেলোয়াড়েরা শারীরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান ও চাপের মুখে খেলার ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। মাঠ বা পিচের পরিস্থিতি যেমনই হোক, তা ইতিবাচকভাবে নিয়ে খেলোয়াড়দের স্ট্যামিনা ও ভারসাম্য বাড়ানোর ওপর জোর দিচ্ছেন কোচ। তার ভাষায়, লক্ষ্য একটাই— ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের জন্য সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনা।

নতুন যোগ দেওয়া অ্যাডাম আব্বাস সম্পর্কে কোচ বলেন, তিনি পেশাদার, বিনয়ী ও শেখার আগ্রহসম্পন্ন একজন ফুটবলার। তাকে একজন দক্ষ খেলোয়াড় ও গোলদাতা হিসেবে গড়ে তোলার বিশেষ পরিকল্পনা রয়েছে দলের।

অনুভূতি জানাতে গিয়ে অ্যাডাম আব্বাস বলেন, বাংলাদেশের হয়ে মাঠে নামতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। জাতীয় দল, সহকারী কোচিং স্টাফ ও টেকনিক্যাল টিমের পরিশ্রম তার কাছে প্রশংসনীয় মনে হয়েছে। হামজা চৌধুরী ও ইয়াসিন আলফি রেজার মতো তরুণ ফুটবলারদের জাতীয় দলে খেলা তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।

আসন্ন এএফসি এশিয়ান কাপসহ বড় মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য বলে জানান অ্যাডাম। কোচ ও খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে পরিশ্রম চালিয়ে গেলে জাতীয় দল দেশকে বড় সাফল্য এনে দিতে পারবে।

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অ্যাডাম আব্বাস ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের মূল পজিশন রাইট উইঙ্গার হলেও প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড বা নম্বর ৯ পজিশনেও খেলতে পারেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, ইংল্যান্ডের দুই ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

আরও পড়ুন

রোহিত শর্মার অবসর সময় যেভাবে কাটে

রোহিত শর্মার অবসর সময় যেভাবে কাটে

ফের কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

ফের কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম