Logo
Logo
×
   

খেলা

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো?

সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই টেস্ট জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

প্রায় দুই দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ, আর সেই সফরেই এসেছে নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়। 

নাজমুলের ভাষ্যমতে, দেশের ক্রিকেট ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাফল্য। ম্যাচ শেষ হওয়ার পরপরই মাঠে থাকা অবস্থাতেই দলের সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। 

পরে সংবাদ সম্মেলনে এসে সেই আলাপচারিতার বিবরণ দেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।’

শুধু প্রধানমন্ত্রীই নন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও ফোনকল করে অভিনন্দন জানিয়েছেন দলকে। শান্ত বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .