Logo
Logo
×

Advertisement

খেলা

‘চক্রপূরণ’ করতে এবার যেসব দেশে জিততে হবে বাংলাদেশকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

‘চক্রপূরণ’ করতে এবার যেসব দেশে জিততে হবে বাংলাদেশকে

সংগৃহীত

Advertisement

অসি-দুর্গের পতন ঘটিয়ে বিশ্ব জয়ের অভিযানে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ২৬ বছরের পথচলায় এখন পর্যন্ত ১৬০ ম্যাচে বাংলাদেশের জয় ২৮টি। এর মধ্যে ১৮টি ঘরের মাঠে ও ১০টি বিদেশে। ১০টি অ্যাওয়ে জয় এসেছে ভিন্ন ছয়টি দেশে।

রোববার ডারউইন টেস্ট নয় উইকেটে জিতে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করার আগে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মাটিতে লাল-সবুজের জয়কেতন উড়িয়েছে টাইগাররা। রইল বাকি তিন।

ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে এখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি জয় থাকলেও ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মাঠেও হারানো যায়নি।

এর বাইরে টেস্ট পরিবারের দুই নবীন সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো অ্যাওয়ে টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। তবে ঘরের মাঠে দুদলকেই হারিয়েছেন নাজমুলরা।

২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম অ্যাওয়ে টেস্ট জিতেছিল বাংলাদেশ। ১০টি অ্যাওয়ে জয়ের তিনটি উইন্ডিজের বিপক্ষে। এছাড়া জিম্বাবুয়ে ও পাকিস্তানে দুটি করে এবং শ্রীলংকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় একটি করে টেস্ট জিতেছে বাংলাদেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের

এবার মোস্তাফিজের ১ ওভারে ২৫ রান, রত্নায়েকে-ঝড়ে ফিকে ব্রোঞ্জের আশা

এবার মোস্তাফিজের ১ ওভারে ২৫ রান, রত্নায়েকে-ঝড়ে ফিকে ব্রোঞ্জের আশা

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কোচকে নিল বাংলাদেশ

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কোচকে নিল বাংলাদেশ

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

আরও পড়ুন

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার

মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম