Logo
Logo
×
   

খেলা

ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম

ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ইবরাহিম জাদরান।

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সোমবার (১৪ আগস্ট) সিরিজের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দলে ফিরেছেন পেসার নবীন-উল হক। ডান কাঁধের চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। চোটের কারণে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি এই পেসার। তার ফেরায় আফগানিস্তানের পেস আক্রমণ আরও শক্তিশালী হবে। দলে রয়েছেন ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমেদজাইও। পাশাপাশি অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে রাখা হয়েছে।

অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইবও ফিরেছেন দলে। নিয়মিত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবি, নুর আহমেদ ও নানগেলিয়া খারোত। উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ রহমানউল্লাহ গুরবাজ। তার বিকল্প হিসেবে দলে রাখা হয়েছে নুর রহমানকে।   

এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান জানিয়েছেন, ভারসাম্য বিবেচনায় রেখেই দল নির্বাচন করা হয়েছে। ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি স্পিন ও পেস আক্রমণ এবং অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।

আফগানিস্তান দল

ইবরাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নুর রহমান (উইকেটরক্ষক), রশিদ খান, মোহাম্মদ নবি, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, নবীন-উল হক, ফজল হক ফারুকি, আবদুল্লাহ আহমেদজাই, মুজিব-উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, নুর আহমেদ ও নানগেলিয়া খারোত।

রিজার্ভ: ইজাজ আহমেদজাই, শহিদুল্লাহ কামাল ও ফরিদ আহমেদ মালিক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম