Logo
Logo
×
   

Advertisement

খেলা

আমি তো গতিদানবই, বললেন খালেদ মাহমুদ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

আমি তো গতিদানবই, বললেন খালেদ মাহমুদ

সংগৃহীত

Advertisement

নিজের মিডিয়াম পেস দিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছিলেন খালেদ মাহমুদ। তবে ক্যারিয়ার শেষে সেই ‘গতিই’ তাকে ট্রলের শিকার বানিয়েছিল। অবশেষে সে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি জানালেন সে বিদ্রুপটাকে আপন করেই নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টি জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত চরিত্র খালেদ মাহমুদ নানা ভূমিকায় দেখা দিয়েছেন বিভিন্ন সময়ে। তবে সব ছাপিয়ে যেন বিদ্রুপটাই বেশি হয় তাকে নিয়ে। 

সুজন বলেন, বিষয়টি নতুন কিছু নয়। ‘আমার ফ্রেন্ডরা অনেক সময় মজা নিত আমার সাথে— ‘এই তোর নামে এটা বলছিল’। আমি বলছি তোরা মজা নে। বলা হতো, ‘তুই তো গতিদানব’... আমি বলতাম, আমি তো গতিদানবই।’

নিজের প্রকৃত গতি নিয়ে স্পষ্ট করেই বলেন সুজন — তার ক্যারিয়ারের সর্বোচ্চ পেস ছিল ১৩৫-১৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। তিনি বলেন, ‘হ্যাঁ আমি ১৩৭ গতিতে বল করেছি। বাংলাদেশে এ গতিতে খুব কম ছেলেই পেস বোলিং করছে আমাদের সময়ে। এখন যারা আমাকে ট্রল করে তারা মনে হয় অনেক পরে আমার খেলা দেখছে যখন আমি আমার পেস কমিয়ে দিয়ে আমি আমার কাজের প্রতি মনোযোগ হয়েছি। চামিন্দা ভাসও তো ১১৫ থেকে ১৪৫ গতিতে বল করেছে!’

তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন বলেই দাবি করেন সুজন। তার ভাষায়, ‘এ নিয়ে আসলে রাগ করার কিছু নাই। কথা আছে না আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। তো আমি রাগ করে আসলে কি করব আমার ক্যারিয়ার শেষ আমি ক্রিকেট যতটুক খেলার ছিল খেলেছি। আমি বলব আমি হয়তো আরো বেটার প্লেয়ার হতে পারতাম সেটা হইনি হয়তোবা, ঠিক আছে বাট তারপর আই অ্যাম হ্যাপি যে আমি বাংলাদেশের জন্য খেলছি লড়ছি বাংলাদেশের পতাকা বুকে নিয়ে খেলেছি।’


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম