Logo
Logo
×

Advertisement

খেলা

ফের কন্যা সন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

ফের কন্যা সন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

Advertisement

আবারও কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।

রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সুখবর শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার।

পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৩০টি ওয়ানডে আর ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৯৯টি উইকেট শিকার করেন সাইফউদ্দিন। আর ব্যাট হাতে এই অলরাউন্ডার ২ ফিফটিতে সংগ্রহ করেন ৬৬৬ রান।

চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয়

এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয়

ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশি আম্পায়ার

ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশি আম্পায়ার

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

আরও পড়ুন

এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয়

এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয়

রোহিত শর্মার অবসর সময় যেভাবে কাটে

রোহিত শর্মার অবসর সময় যেভাবে কাটে

ফের কন্যা সন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

ফের কন্যা সন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম