অধিনায়ক পরিবর্তন হতেই দলে বিভাজনের তথ্য প্রকাশ্যে
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে যান হরমনপ্রীত কৌর। তিনি সরে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই নতুন অধিনায়ক করা হয় স্মৃতি মন্ধানাকে। নতুন অধিনায়ক ঘোষণার পরই প্রকাশ্যে এলো হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। দলের মধ্যেও নাকি বিভাজন তৈরি হয়েছে।
সংবাদসংস্থা পিটিআই ভারতীয় দলের এক সূত্রকে উদ্ধৃত করেছে। ওই সূত্র বলেছেন, “এখন ওদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। ফলে দলের মধ্যেও একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।”
শোনা গিয়েছে, স্মৃতি অনেক দিন ধরেই নেতৃত্ব চাইছিলেন। কিন্তু নির্বাচকরা সেই ব্যাপারে খুব একটা তাপউত্তাপ দেখাচ্ছিলেন না। ভারতকে প্রথম বার আইসিসি ট্রফি জেতানো হরমনপ্রীতেই ভরসা রেখেছিলেন সকলে, যা রাগিয়ে দিয়েছিল স্মৃতিকে। মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে তিনি খুশি ছিলেন না।
সম্প্রতি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে হারের পর ফাটল তীব্র হয়। নির্বাচকেরাও মনে করেন, ৩৭ বছরের হরমনপ্রীতের বদলে এ বার দলে নতুন নেতার প্রয়োজন রয়েছে। হরমনপ্রীতকে টেস্ট এবং এক দিনের দলের নেতৃত্ব রেখে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিতে বলা হয়। তিনি রাজি হননি। সব ফরম্যাটেরই দায়িত্ব ছাড়ার কথা বলেন। তা মেনে নেন নির্বাচকেরা। হাতের সামনে স্মৃতি ছিলেনই। তাঁকেই অধিনায়ক করা হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সাবেক অধিনায়ক মিতালি রাজ বলেছিলেন, “আমার মনে হয় দু’-তিন বছর আগেই স্মৃতিকে ওয়ানডে দলের অধিনায়ক করা উচিত ছিল।”
