Logo
Logo
×

Advertisement

খেলা

‘স্যান্ডপেপার গেট’ নিয়ে খাজার বিস্ফোরক দাবির জবাব দিলেন স্টার্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

‘স্যান্ডপেপার গেট’ নিয়ে খাজার বিস্ফোরক দাবির জবাব দিলেন স্টার্ক

উসমান খাজা ও মিচেল স্টার্ক। সংগৃহীত ছবি

Advertisement

উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় শাস্তি পেয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তবে খাজার দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই অবগত ছিলেন।

এর আগে ২০২১ সালে ক্যামেরন ব্যানক্রফট সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি দলের বোলারদের অজানা থাকার কথা নয়। তার এই মন্তব্যের পর কেপটাউন টেস্টের চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন যৌথ বিবৃতিতে দাবি করেন, এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।

খাজার আত্মজীবনী সবর-এর একটি অধ্যায়ে উঠে এসেছে সেই বিতর্কিত ঘটনা। সেখানে তিনি দাবি করেছেন, কেপটাউন টেস্টে ক্যামেরার সামনে ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ধরা পড়ার আগেও পোর্ট এলিজাবেথ টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটেছিল।

প্রায় আট বছর পর খাজার এই বক্তব্য ঘিরে ক্রিকেট অস্ট্রেলিয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার নিক ম্যাডিনসন বিষয়টিকে বই বিক্রির প্রচারকৌশল হিসেবে দেখলেও ডেভিড ওয়ার্নার খাজার দাবিকে পুরোপুরি সত্য বলে সমর্থন করেছেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেপটাউন টেস্টের একাদশে থাকা মিচেল স্টার্ক।

২০২১ সালে দেওয়া যৌথ বিবৃতির অবস্থানেই অনড় রয়েছেন এই অস্ট্রেলীয় পেসার। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে বোলাররা কিছুই জানতেন না—এমন বক্তব্য থেকে সরে আসেননি তিনি। স্টার্ক জানিয়েছেন, এ ঘটনায় তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এ প্রসঙ্গে স্টার্ক বলেন, ‘সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমি খুব একটা মনোযোগ দিইনি। আট বছর আগের ঘটনা নিয়ে অবশ্যই বিভিন্ন ধরনের মতামত রয়েছে। সে সময় এবং পরবর্তী সময়ে আমাদের কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমি অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে নিজের অবস্থান থেকে বলতে পারি, আমার মতামতের কোনো পরিবর্তন হয়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, এখনো সেই অবস্থানেই আছি।’

পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল বলে খাজার দাবির বিষয়ে স্টার্ক বলেন, ‘এ বিষয়ে এই প্রথম শুনলাম যে পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটেছিল। আমাদের বিবৃতিতে আগেই জানিয়েছিলাম, মাঠে কী ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’

এদিকে আট বছর আগের এই ঘটনা নিয়ে নতুন করে তদন্তের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী গ্রিনবার্গের মতে, অতীতের ঘটনা আবার খতিয়ে দেখে এখন কোনো লাভ হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’

‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা

অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

আরও পড়ুন

‘স্যান্ডপেপার গেট’ নিয়ে খাজার বিস্ফোরক দাবির জবাব দিলেন স্টার্ক

‘স্যান্ডপেপার গেট’ নিয়ে খাজার বিস্ফোরক দাবির জবাব দিলেন স্টার্ক

হামজার চেয়ে ভালো আর কেউ নেই, গোল-সমস্যার সমাধানও কি তিনিই?

হামজার চেয়ে ভালো আর কেউ নেই, গোল-সমস্যার সমাধানও কি তিনিই?

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড দেখল ক্রিকেট

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম