Logo
Logo
×

Advertisement

খেলা

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:২০ এএম

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

ছবি: সংগৃহীত

Advertisement

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। দ্বিতীয়ার্ধে তিনবার কোস্টারিকার জালে বল পাঠিয়ে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপ ‘আই’-এর শীর্ষ দল হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) দোহার আসপায়ার জোনে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও কোস্টারিকা। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ব্রাজিল। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই রদ্রিগো জুনিয়রের ভলিতে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে বিরতি পর্যন্ত গোলশূন্যই থাকে লড়াই।

আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়ায় এই ম্যাচের শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন ব্রাজিলের কোচ কার্লোস এদুয়ার্দো পেতেতুচি। তবে তাতে দলের আক্রমণাত্মক ফুটবলে কোনো ঘাটতি দেখা যায়নি।

বিরতির পর কাওয়ে ফুরকিম ও গুস্তাভো আফনসোকে মাঠে নামিয়ে আক্রমণে নতুন গতি সঞ্চার করেন ব্রাজিল কোচ। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে জোয়াও ভিতর পাস বাড়ান কারামিকোকে। তার নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান রদ্রিগো জুনিয়র।

এরপর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ব্রাজিল। বক্সের ভেতর কারামিকোকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলের লিড ২-০ করেন বদলি হিসেবে নামা কাওয়ে ফুরকিম।

ম্যাচের ৭০তম মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল। কর্নার থেকে পাওয়া বল বক্সের বাইরে পেয়ে জোরালো শট নেন রিকেলমে। গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় বল ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন লুকাস এমানুয়েল।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে দলটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

আরও পড়ুন

স্পিকার হাফিজ উদ্দিনকে স্মারক জার্সি উপহার দিল পিএফএফ

স্পিকার হাফিজ উদ্দিনকে স্মারক জার্সি উপহার দিল পিএফএফ

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

নিজেদের মাঠেই লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া

নিজেদের মাঠেই লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম