Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কিশোর-কিশোরীদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ চালু

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

কিশোর-কিশোরীদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ চালু

ছবি: সংগৃহীত

Advertisement

নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে কিশোর-কিশোরীদের জন্য নতুন ধরনের অ্যাকাউন্ট চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। 

প্রতিষ্ঠানটির মালিক মেটা প্ল্যাটফর্ম জানিয়েছে, অভিভাবক-পরিচালিত নতুন এই অ্যাকাউন্ট মূলত ১৩ বছরের কম বয়সি ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তারা নিরাপদ পরিবেশে যোগাযোগ করতে পারবে।  খবর রয়টার্সের। 

বুধবার (১১ মার্চ) ব্রাসেলস থেকে প্রকাশিত এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এসব অ্যাকাউন্টে ব্যবহারকারীরা কেবল মেসেজিং ও কলিং সুবিধা ব্যবহার করতে পারবে। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো উন্মুক্ত ফিচার এখানে থাকবে না। 

শিশু ও কিশোরদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের বিষয়কে প্রাধান্য দিয়ে এটির সূচনা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়া গত বছর মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমাবদ্ধতার উদ্যোগ নেয়। 

এছাড়া সাম্প্রতিক সময়ে মেসেজিং অ্যাপগুলোতে হ্যাকিং ও প্রতারণার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের নিরাপত্তা যাচাইকরণ কোড বা পিন সংগ্রহ করে ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানায়, অভিভাবকদের পরামর্শ থেকেই এই নতুন অ্যাকাউন্ট ব্যবস্থা তৈরি করা হয়েছে। অনেক অভিভাবকই এমন একটি নিরাপদ মেসেজিং সেবা চেয়েছিলেন যেখানে ছোট বয়সি ব্যবহারকারীদের কার্যক্রম তারা পর্যবেক্ষণ করতে পারবেন।

যেসব সুবিধা পাওয়া যাবে:

নতুন ব্যবস্থায় কঠোর ডিফল্ট নিরাপত্তা সেটিংস থাকবে। অভিভাবকরা ঠিক করতে পারবেন কারা তাদের সন্তানের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং কোন গ্রুপে তারা যুক্ত হতে পারবে। এছাড়া অজানা ব্যক্তির কাছ থেকে আসা মেসেজ অনুরোধ পর্যালোচনা করা এবং গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণের সুযোগও থাকবে অভিভাবকদের হাতে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ কিশোরদের জন্য নিরাপদ অনলাইন যোগাযোগ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুমিয়ে থাকলেও নির্ধারিত সময়ে হোয়াটসঅ্যাপে যাবে মেসেজ

ঘুমিয়ে থাকলেও নির্ধারিত সময়ে হোয়াটসঅ্যাপে যাবে মেসেজ

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে আসছে ৫ নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও কল

হোয়াটসঅ্যাপে আসছে ৫ নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও কল

জন্মদিন না ভুলতে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

জন্মদিন না ভুলতে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

কিশোরদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপে এলো ‘প্যারেন্টাল কন্ট্রোলস’ ফিচার

কিশোরদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপে এলো ‘প্যারেন্টাল কন্ট্রোলস’ ফিচার

হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন

হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন

আরও পড়ুন

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম