Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম

আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস

Advertisement

দৈনন্দিন জীবনে ইন্টারনেট ছাড়াই চলেই না। ভিডিও কল, ফাইল ডাউনলোড, সিনেমা ডাউনলোডের মতো দৈনন্দিন কাজগুলো করতে শক্তিশালী নেট স্পিড লাগে। নেট স্লো থাকলে আমরা অনেক সময় মনে করি সমস্যা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা প্যাকেজে। কিন্তু বাস্তবে সমস্যার উৎস অনেক সময় আপনার নিজের রাউটারেই লুকিয়ে থাকে।

বেশিরভাগ রাউটার ডিফল্ট সেটিংস নিয়ে চলে, যা নির্দিষ্ট পরিবেশে সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার জন্য অপ্টিমাইজ করা থাকে না। ফলে নেটওয়ার্ক কনজেশন, পুরোনো ফার্মওয়্যার বা ব্যান্ডউইথের অদক্ষ ব্যবস্থাপনার কারণে গতি কমে যেতে পারে। 

তবে ভালো খবর হলো—রাউটার পরিবর্তন না করেই কিছু সেটিংস ঠিক করলেই ওয়াইফাই গতি ও স্থিতিশীলতা বাড়ানো সম্ভব।

এমন ৪টি গুরুত্বপূর্ণ পরিবর্তন তুলে ধরা হলো—

১. ওয়্যারলেস চ্যানেল পরিবর্তন করে নেটওয়ার্ক জ্যাম কমান

আধুনিক রাউটার একাধিক চ্যানেলে কাজ করে, তবে বেশিরভাগই অটো মোডে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকায় অনেক নেটওয়ার্ক একই চ্যানেলে থাকায় কনজেশন তৈরি হয়।

রাউটারের সেটিংসে ঢুকে আপনি বর্তমানে ব্যবহৃত চ্যানেল দেখতে পারবেন। কম ভিড়যুক্ত চ্যানেলে সুইচ করলে ইন্টারফিয়ারেন্স কমে এবং সংযোগ স্থিতিশীল হয়।

এছাড়া চ্যানেল উইডথও গুরুত্বপূর্ণ—৮০MHz বা ১৬০MHz বেশি গতি দিলেও কভারেজ কমাতে পারে, আর ২০MHz বা ৪০MHz তুলনামূলক স্থিতিশীল সংযোগ দেয়।

২. QoS (কোয়ালিটি অব সার্ভিস) সেটিংস ঠিক করে গুরুত্বপূর্ণ ডিভাইসকে অগ্রাধিকার দিন

রাউটারের QoS সেটিংস নির্ধারণ করে কোন ডিভাইস কত ব্যান্ডউইথ পাবে। যদি সব ডিভাইস সমান গুরুত্ব পায়, তাহলে স্মার্ট বাল্ব বা প্লাগের মতো ডিভাইসও অপ্রয়োজনীয়ভাবে নেটওয়ার্ক ব্যবহার করে গুরুত্বপূর্ণ কাজকে ধীর করে দিতে পারে। QoS ব্যবহার করে আপনি ল্যাপটপ, টিভি বা গেমিং ডিভাইসকে অগ্রাধিকার দিতে পারেন, ফলে ভিডিও কল বা স্ট্রিমিং আরও মসৃণ হবে।

৩. রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন

অনেক ব্যবহারকারী রাউটারের ফার্মওয়্যার আপডেট করতে ভুলে যান। পুরোনো ফার্মওয়্যার নেটওয়ার্ক অস্থিতিশীল করে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ায়। রাউটারের সেটিংস থেকে সর্বশেষ আপডেট ইনস্টল করলে বাগ ফিক্স, নিরাপত্তা উন্নতি এবং পারফরম্যান্স বাড়ে।

৪. দ্রুত ব্রাউজিংয়ের জন্য কাস্টম ডিএনএস ব্যবহার করুন

ডিফল্টভাবে রাউটার আইএসপি-এর ডিএনএস ব্যবহার করে, যা অনেক সময় ধীর হতে পারে। কাস্টম ডিএনএস সার্ভার ব্যবহার করলে ওয়েবসাইট দ্রুত লোড হয় এবং কিছু ক্ষেত্রে গোপনীয়তাও বাড়ে। এছাড়া উন্নত ব্যবহারকারীরা চাইলে নিজস্ব ডিএনএস সেটআপ করে আরও নিয়ন্ত্রণ পেতে পারেন।

ধীরগতির ওয়াইফাই মানেই নতুন রাউটার কেনা নয়। চ্যানেল নির্বাচন, QoS সেটিংস, ফার্মওয়্যার আপডেট এবং ডিএনএস পরিবর্তনের মতো ছোট কিছু পরিবর্তনেই আপনার ইন্টারনেট হতে পারে দ্রুত ও স্থিতিশীল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

সমুদ্রের নিচের ক্যাবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

সমুদ্রের নিচের ক্যাবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

পর্দা নামল ২১তম বিআইজিএফ সম্মেলনের

এআই যুগে ইন্টারনেট গভর্ন্যান্স পর্দা নামল ২১তম বিআইজিএফ সম্মেলনের

আরও পড়ুন

সি ড্রাইভ লাল হয়ে গেছে? উইন্ডোজের দুই কমান্ডে স্পেস খালি করার উপায় জেনে নিন

সি ড্রাইভ লাল হয়ে গেছে? উইন্ডোজের দুই কমান্ডে স্পেস খালি করার উপায় জেনে নিন

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল অনেকেই করেন

ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল অনেকেই করেন

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম