Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

‘ক্যামব্রিজ মসজিদ’ ব্রিটেনের সেরা স্থাপনাগুলোর একটি

Advertisement

Icon

সূত্র : আলুকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে অবস্থিত ‘ক্যামব্রিজ কেন্দ্রীয় মসজিদটি গোটা ইউরোপের অন্যতম একটি নান্দনিক স্থাপনা এবং এটি এ মহাদেশের প্রথম পরিবেশবান্ধব মসজিদও বটে। সম্প্রতি মসজিদটি ব্রিটেনের সেরা ৫৪টি স্থাপনার তালিকায় স্থান পেয়েছে। গত সপ্তাহের শেষে ‘রয়েল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস’ নামের একটি সংস্থা ২০২১ সালের সেরা ৫৪টি স্থাপনার তালিকায় মসজিদটির নাম ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, চোখ ধাঁধানো স্থাপত্য সৌকর্য, আকর্ষণীয় ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতি এবং আধুনিক নির্মাণ কাঠামোর সুষম ব্যবহারে ক্যামব্রিজ কেন্দ্রীয় মসজিদটি অনন্য। এসব দিকগুলো বিবেচনা করে এটি আমাদের তালিকায় স্থান পেয়েছে। ক্যামব্রিজ কেন্দ্রীয় মসজিদটি ২০১৯ সালের এপ্রিলে উদ্বোধন করা হয়। নির্মাণে খরচ হয় অন্তত ২৩ মিলিয়ন পাউন্ড। যার সিংহভাগ আসে তুরস্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে। খ্যাতিমান স্থপতি জুগলের প্রতিষ্ঠান মার্ক বারফিল্ড মসজিদটির নকশা করেছে।বেলায়েত হুসাইন

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

মাদ্রাসা হোক শিশুর নিরাপদ আশ্রয়স্থল

মাদ্রাসা হোক শিশুর নিরাপদ আশ্রয়স্থল

ইমান ভঙ্গের ১০ কারণ

ইমান ভঙ্গের ১০ কারণ

আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন?

আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন?

ইলমের বাতিঘর আত্মশুদ্ধির পথপ্রদর্শক আল্লামা মুফতি আবু সাঈদ

আল্লামা মুফতি আবু সাঈদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম