Advertisement
ফ্যাটি লিভার
ফ্যাটি লিভার (Fatty Liver) হলো এমন একটি অবস্থা, যেখানে লিভারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চর্বি (সাধারণত লিভারের মোট ওজনের ৫% থেকে ১০% এর বেশি) জমা হলে তাকে ফ্যাটি লিভার (হেপাটিক স্টেটোসিস) বলা হয়। অতিরিক্ত ওজন, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, শারীরিক নিষ্ক্রিয়তা ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এর সঙ্গে সম্পর্কিত। প্রাথমিক পর্যায়ে অনেকের কোনো লক্ষণ থাকে না। তবে কারও কারও ক্ষেত্রে ক্লান্তি, দুর্বলতা বা পেটের ডান পাশে অস্বস্তি দেখা দিতে পারে। দীর্ঘদিন চিকিৎসা ও নিয়ন্ত্রণের বাইরে থাকলে লিভারে প্রদাহ, ফাইব্রোসিস, সিরোসিস এবং গুরুতর জটিলতা তৈরি হতে পারে। আল্ট্রাসনোগ্রাম, রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে লিভারের অবস্থা মূল্যায়ন করা হয়। ওজন নিয়ন্ত্রণ, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং অ্যালকোহল এড়ানো ফ্যাটি লিভার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।
Advertisement
