Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

Advertisement

লিভার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। রক্ত থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, খাবার হজমে সহায়তা করাসহ শরীরের নানা প্রয়োজনীয় কাজ করে এটি। তাই লিভার সুস্থ রাখতে খাবারের বিষয়ে সচেতন হওয়া জরুরি। তবে কোনো একটি বিশেষ খাবার খেলেই লিভার পরিষ্কার বা ক্ষতিগ্রস্ত লিভার সেরে যায়—এমন ধারণা সঠিক নয়। বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনই লিভারের সুস্থতায় ভূমিকা রাখে।

কোন খাবার ও পানীয় লিভারের জন্য উপকারী, তা নিয়ে সম্প্রতি বিভিন্ন খাবার ও অভ্যাসের মূল্যায়ন করেছেন ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিভারের স্বাস্থ্য ভালো রাখতে কিছু খাবার ও অভ্যাসের পরামর্শ দেন।

চিকিৎসক সৌরভ শেঠি ডিটক্স চা ও শরীর পরিষ্কারের নামে প্রচারিত বিভিন্ন পানীয়কে ১০-এর মধ্যে মাইনাস ১০ নম্বর দিয়েছেন। তার ভাষায়, ‘আপনার লিভারের আলাদা করে ডিটক্স করার প্রয়োজন নেই। লিভার নিজেই শরীরের ডিটক্সের কাজ করে।’

অন্যদিকে, ব্ল্যাক কফিকে তিনি ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন। তার মতে, নিয়মিত কফি পান করলে লিভারে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি কমতে পারে। পাশাপাশি লিভারের ক্যানসারের ঝুঁকিও কম থাকার সঙ্গে কফি পানের সম্পর্ক পাওয়া গেছে।

লিভারের সুস্থতায় ভারোত্তোলন বা শক্তিবর্ধক ব্যায়ামের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ ধরনের ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং লিভারে চর্বি জমা কমাতে সহায়তা করে। চিকিৎসকের মতে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে পেশির সুস্থতাও গুরুত্বপূর্ণ।

প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দিয়েছেন সৌরভ শেঠি। পাশাপাশি প্রতিদিন প্রায় ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খেতে বলেছেন তিনি। তার মতে, আঁশ রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, পেট ভরা রাখা এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

ওজন কমানোর জন্য ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছেন চিকিৎসক। তার মতে, এসব ওষুধ উল্লেখযোগ্য ওজন কমাতে এবং ফ্যাটি লিভারের অবস্থার উন্নতিতে সহায়তা করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধান ছাড়া এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়।

অন্যদিকে, ফ্যাটি লিভারের চিকিৎসায় অশ্বগন্ধা সম্পূরক গ্রহণের বিষয়ে সতর্ক করেছেন তিনি। তার ভাষ্য, ফ্যাটি লিভার সারানোর ক্ষেত্রে অশ্বগন্ধার কার্যকারিতার প্রমাণ নেই। বরং বিরল কিছু ক্ষেত্রে এ ধরনের সম্পূরক গ্রহণের কারণে লিভারের ক্ষতির ঘটনা ঘটেছে।

অন্ত্রের সুস্থতায় যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

এর আগে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দৈনন্দিন জীবনের পাঁচটি সাধারণ অভ্যাস নিয়েও সতর্ক করেছিলেন চিকিৎসক সৌরভ শেঠি। তার মতে, শৌচাগারে বসে দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহার করলে পাইলসের ঝুঁকি বাড়তে পারে। কারণ এতে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়াও পাইলসের সমস্যা বাড়াতে পারে এবং শরীরের নিচের অংশের পেশিতে জটিলতা তৈরি করতে পারে।

তিনি শিমজাতীয় খাবার এড়িয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এসব খাবারে থাকা আঁশ অন্ত্রের উপকারী জীবাণুর বৃদ্ধি এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। শিম ও অন্যান্য ডালজাতীয় খাবার খেলে কোলন ক্যানসারের ঝুঁকিও কমতে পারে।

চিকিৎসক আরও বলেন, প্রতিদিন মলত্যাগ করলেই যে হজমপ্রক্রিয়া সুস্থ, তা নিশ্চিত নয়। মল শক্ত হওয়া, মলত্যাগে কষ্ট হওয়া কিংবা মলত্যাগের পরও পেট পুরোপুরি পরিষ্কার হয়নি বলে মনে হওয়া—এসব কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে।

এ ছাড়া আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ওষুধ অতিরিক্ত বা অনুপযুক্তভাবে গ্রহণ করলে পাকস্থলীতে আলসার ও রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

সূত্র: এনডিটিভি হেলথ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যাটি লিভারের নিয়ন্ত্রণে খাদ্যতালিকায় রাখুন ৫ ‘সুপারফুড’

ফ্যাটি লিভারের নিয়ন্ত্রণে খাদ্যতালিকায় রাখুন ৫ ‘সুপারফুড’

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে লিভার রোগে আক্রান্ত পাঁচ কোটি মানুষ, চিকিৎসক বাড়ানোর তাগিদ

দেশে লিভার রোগে আক্রান্ত পাঁচ কোটি মানুষ, চিকিৎসক বাড়ানোর তাগিদ

ফ্যাটি লিভারের ৫ রূপ, বাড়তে পারে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি

ফ্যাটি লিভারের ৫ রূপ, বাড়তে পারে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি

যেভাবে জানবেন আপনার লিভারের সমস্যা কোথায়

যেভাবে জানবেন আপনার লিভারের সমস্যা কোথায়

ডায়াবেটিস লিভারের কতটা ক্ষতি করে, প্রতিরোধের উপায় কী?

ডায়াবেটিস লিভারের কতটা ক্ষতি করে, প্রতিরোধের উপায় কী?

আরও পড়ুন

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে শরীরে মিলবে এই ৫ উপকার

প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে শরীরে মিলবে এই ৫ উপকার

লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

কিডনি রোগীদের এই ৩ টিকা নেওয়া জরুরি, অবহেলায় বাড়তে পারে জটিলতা

কিডনি রোগীদের এই ৩ টিকা নেওয়া জরুরি, অবহেলায় বাড়তে পারে জটিলতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম