টুকরো খবর
মাল্টিকাস্টিং সিনেমাকে সমৃদ্ধ করে : তমা মির্জা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একই পর্দায় একাধিক তারকা, এমন মাল্টিকাস্টিং সিনেমাকে ইতিবাচকভাবেই দেখছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি মনে করেন, ভিন্ন ভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করা এবং পর্দায় যথেষ্ট সময় পাওয়ার সুযোগ একজন অভিনেত্রীর জন্য দারুণ অভিজ্ঞতা। সম্প্রতি মাল্টিকাস্টিং ও পর্দা ভাগাভাগি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। মাল্টিকাস্টিং প্রসঙ্গে তমা জানান, ভিন্ন ভিন্ন শিল্পীদের সঙ্গে কাজ করা এবং পর্দায় যথেষ্ট স্ক্রিন শেয়ার করার সুযোগ পাওয়া দারুণ একটি অভিজ্ঞতা। তিনি বলেন, বাণিজ্যিক ধারার সিনেমা বা বড় প্রজেক্টের প্রি-প্রডাকশন ও প্রডাকশন পর্যায়ে একাধিক শিল্পীকে যুক্ত করার সিদ্ধান্ত মূলত পরিচালকের নির্দিষ্ট পরিকল্পনার অংশ। এ ধরনের যৌথ কাজ পুরো প্রজেক্টকে আরও সমৃদ্ধ করে বলে মনে করেন তমা। অভিনয়ের পাশাপাশি এ নায়িকা বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসাবে ফুলটাইম দায়িত্ব পালন করছেন। সিনেমার কাজ সামলে করপোরেট চাকরি করাকে তিনি বাস্তব জীবনের দারুণ অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ হিসাবে দেখেন বলে জানিয়েছেন। আলাপের একপর্যায়ে ব্যক্তিজীবন প্রসঙ্গে তিনি বলেন, ‘রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। বর্তমানে আমি সিঙ্গেল। শুটিং, চাকরি ও পড়াশোনা-সবকিছু সামলে ইতিবাচক মনোভাব নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ এদিকে, সম্প্রতি ‘খলনায়ক’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে বিপরীতে থাকছেন অভিনেতা আফরান নিশো। সিনেমাটিতে বিশেষ অতিথি (ক্যামিও) চরিত্রে দেখা যাবে মেহেজাবীন চৌধুরীকে। চলতি বছরের শেষ দিকে ‘খলনায়ক’ মুক্তির পরিকল্পনার কথা গুঞ্জন উঠেছিল। তবে এ বছর মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
