Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মাকে অসম্মান ও ছয় বিয়ে করায় বড়ভাইকে হত্যা

গোয়ালন্দে ১৭শ টাকায় কিলার ভাড়া করেন ছোটভাই

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাকে অসম্মান ও ছয় বিয়ে করায় বড়ভাইকে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

গোয়ালন্দে মাকে অসম্মান, ৬ বিয়ে করার পাশাপাশি নানা অপকর্মে জড়িত থাকায় বড়ভাইকে হত্যা করা হয়েছে। এজন্য ১৭শ টাকায় কিলার ভাড়া করেন ছোটভাই বারেক শেখ। তার পরিকল্পনাতেই চা দোকানি বড়ভাই ফারুক শেখকে হত্যা করা হয়। ওই দোকানের কর্মচারীদের দিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত বারেক শেখসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যরা হলো-দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়ার আলমগীর হোসেন ওরফে আলম ও রুবেল শেখ।

উল্লেখ্য, ২২ আগস্ট শনিবার গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকার নিজ বাড়ির শয়নকক্ষে ফারুক শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ কাজে বারেক শেখ ফারুকের চায়ের দোকানের কর্মচারী রুবেল শেখ ও আলমকে ব্যবহার করে। এজন্য তাদের ১৭শ টাকা দেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় দৌলতদিয়া রেলস্টেশনে বসে হত্যার পরিকল্পনা করা হয়। শনিবার দুপুরে রুবেল ও আলম বারেকদের বাড়িতে যায়। সেখানে আগে থেকে রাখা দুটি ধারালো দা তাদের দেয় বারেক। এরপর বারেক বাড়ির বাইরে চলে যান। একপর্যায়ে রুবেল ও আলম শয়নকক্ষে ঘুমিয়ে থাকা ফারুক শেখকে কুপিয়ে হত্যা করে। এ সময় বাইরে থেকে খুনিদের পাহাড়া দিচ্ছিলেন বারেক শেখ। পরে তাদের নিরাপদে পালিয়ে যেতেও সহায়তা করে বারেক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢেউয়ের ধাক্কায় শিশুর পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন বাবা

ঢেউয়ের ধাক্কায় শিশুর পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন বাবা

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

আরও পড়ুন

পুঠিয়ায় নির্বিকার স্থানীয় প্রশাসন বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

সাবেক স্বামীর ফেসবুকে পোস্ট কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম