Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

দূরত্ব কমেছে মঞ্জু-মনার

খুলনার দুটি আসনে একত্রে প্রচার শুরু করবে বিএনপি

নূর ইসলাম রকি

নূর ইসলাম রকি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনার দুটি আসনে একত্রে প্রচার শুরু করবে বিএনপি

নজরুল ইসলাম মঞ্জু ও শফিকুল আলম মনা। ছবি: যুগান্তর

Advertisement

বরফ গলতে শুরু করেছে খুলনা মহানগর বিএনপির রাজনীতিতে। খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দেওয়ায় কিছুটা বিভ্রান্তিতে ছিলেন বর্তমান কমিটির নেতারা। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। দলীয় মনোনয়নের পর নজরুল ইসলাম মঞ্জুসহ তাদের অনুসারী এবং বর্তমান কমিটির দূরত্ব কমিয়ে আগামী নির্বাচনে একত্রে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য কয়েক দফা বৈঠক হয়েছে। এর প্রেক্ষিতে খুব দ্রুত খুলনার-২ এবং খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে মহানগর বিএনপির নেতৃত্বে নির্বাচনি প্রচারণা শুরু হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার নজরুল ইসলাম মঞ্জুর বাসভবনে একান্ত বৈঠক করেন রকিবুল ইসলাম বকুল। সোমবার ও মঙ্গলবার রাতে খুলনা ক্লাবে বর্তমান মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি বৈঠক করেন। এর আগে রকিবুল ইসলাম বকুল মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে

এবং সদর ও সোনাডাঙ্গা থানা নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। দীর্ঘ চার বছর নজরুল ইসলাম মঞ্জু মহানগর বিএনপির সঙ্গে না থাকার কারণে মহানগর বিএনপির কমিটি ও খুলনা-২ আসনের দুটি থানার কমিটি প্রাথমিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অনিহা প্রকাশ করে। এতে মহানগর বিএনপির সঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর দূরত্ব থেকে যায়। এ বিষয়টির সমাধানের দায়িত্ব দেওয়া রকিবুল ইসলাম বকুলকে। এরপর তিনি কয়েক দফা শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। অবশেষে সেই বরফ গলতে শুরু করেছে। রকিবুল ইসলাম বকুলের সমঝোতায় খুব দ্রুতই খুলনা মহানগরীর দুটি আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা ও পরিকল্পনা করা হবে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা যুগান্তরকে জানান, মঞ্জু ভাইয়ের সঙ্গে আমরা বৈঠক করেছি। আরও বৈঠক হবে। দীর্ঘদিনের একটু দূরত্ব ছিল সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব।

নজরুল ইসলাম মঞ্জু যুগান্তরকে বলেন, আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পরে এখনো সুস্থ হয়ে উঠতে পারিনি। মহানগর বিএনপি নেতাদের সঙ্গে আমরা কয়েক দফা বৈঠক করেছি। আমরা আবারও বসব। পদবঞ্চিত যারা আছেন তাদের এবং বর্তমান মহানগর কমিটির সদস্যদের নিয়ে আমরা আগামীতে দুটি আসনের নির্বাচনি প্রচারণা একত্রে শুরু করব। সবাইকে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি করার প্রস্তাব রয়েছে। সংসদ সদস্য প্রার্থী, মহানগর বিএনপির কমিটি এবং পদবঞ্চিত নেতাদের নিয়ে যৌথ একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও আছে। খুব দ্রুতই ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের পক্ষে মাঠে নামবে।

খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল যুগান্তরকে বলেন, আগামীতে কীভাবে খুলনা-২ এবং খুলনা-৩ আসনে নির্বাচনি কাজ করব তার পরিকল্পনা করা হচ্ছে। মহানগরের বর্তমান কমিটি ও সাবেক কমিটির নেতাদের নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: মঞ্জু

সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: মঞ্জু

বিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

বিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

আরও পড়ুন

চাহিদা আছে, নেই সরবরাহ ‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

‘মুক্তা’ পানি উৎপাদনে ধস

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

সার না পেয়ে ডিলারের গুদামে ইটপাটকেল

লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা

লালমনিরহাটে ইজিবাইক ছিনতাইয়ে শ্রমিকদল নেতা

বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা

বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালত গেটে ছাত্রলীগের তালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম