Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

নিউ গিনি আবাসনে ভাঙচুর

জামায়াত এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জামায়াত এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে

ফাইল ছবি

Advertisement

ঢাকার ইসিবি চত্বরের কাছে নিউ গিনি আবাসন প্রকল্পে ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান জানান, রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন শাহরিয়ার মাহমুদ ও শাহ আলম। সোমবার বিকালে ঢাকার পশ্চিম মাটিকাটা এলাকার বাসা থেকে মিজানুরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় বাসায় সংসদ-সদস্য উপস্থিত ছিলেন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শাহরিয়ার মাহমুদ ও শাহ আলমকে কারাগারে পাঠানো হয়।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইনস্পেকটর মোহাম্মদ আল আমিন তাদের তিনজনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন বৃহস্পতিবার। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ইনস্পেকটর আল আমিন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে বলেন, ‘এটি একটি আলোচিত মামলা। সম্পত্তি নিয়ে নিউ গিনি প্রোপার্টিজ ও আসামিদের দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। সেখানে সালমান মুক্তাদিরের একটি স্টুডিও ছিল। সেটিও ভাঙচুর করা হয়। আসামিরা নিউ গিনির সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে।’

তিনি বলেন, ‘মিজানুর রহমান জামায়াত এমপির মেয়ের জামাই। নিউ গিনিতে গিয়ে জামায়াতের আমির চাঁদাবাজির বিষয়ে ব্রিফ করেন, তখন মিজানুর তার পাশে ছিলেন। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়। রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করা হয়, সরকারকে দোষারোপ করা হয়।’

মিজানুর রহমানের পক্ষে আইনজীবী শওকত হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। তিনি বলেন, ‘আসামি যদি অপরাধী হয়ে থাকেন তাহলে তাকে জেল, ফাঁসি দেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত নয়। কেন মামলা অ্যারাইজ হলো? মিজানুরের কাছ থেকে সাইফুল ইসলাম (নিউ গিনির পরিচালক) এক কোটি টাকা নিয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। টাকা যেন না দিতে হয়, এজন্য তাকে ফাঁসানো হয়েছে।’

শুনানিতে বলা হয়, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টার পর। আর মিজানুর বাসায় ঢোকেন ৮টা ২৩ মিনিটে। সিসিটিভি ভিডিও রয়েছে। তিনি বাসা থেকে বের হন পরদিন। তাহলে কীভাবে তিনি ঘটনাস্থলে ছিলেন?

শাহরিয়ার মাহমুদের পক্ষে আইনজীবী জসীম উদ্দিন এবং শাহ আলমের পক্ষে কামাল হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। শুনানি নিয়ে আদালত তাদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন। এর আগে বুধবার এ মামলায় মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে। পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

গুপ্তচরবৃত্তির মামলায় ৭ দিনের রিমান্ডে সেই ভারতীয় নাগরিক

গুপ্তচরবৃত্তির মামলায় ৭ দিনের রিমান্ডে সেই ভারতীয় নাগরিক

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

ইয়াবাসহ গ্রেফতার মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল

রাষ্ট্রদ্রোহ মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ

আরও পড়ুন

শুদ্ধি অভিযান শুরু, চলবে সবখানে আরও হার্ডলাইনে বিএনপি

আরও হার্ডলাইনে বিএনপি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ভাঙচুর দখলচেষ্টা সংসদ-সদস্য পদও গেল মিষ্টির

সংসদ-সদস্য পদও গেল মিষ্টির

ফেনীতে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

কানাডায় নূর ইসলাম পরিবারের সন্দেহজনক লেনদেন

কানাডায় নূর ইসলাম পরিবারের সন্দেহজনক লেনদেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম