Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

আন্তর্জাতিক বিচার আদালত

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

Icon

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

ছবি: সংগৃহীত

Advertisement

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার আদালতের এ সিদ্ধান্তের কথা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টায় এ রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

রায় ঘোষণার আগে মামলার আইনি ও মানবিক দিক তুলে ধরে প্রশ্নোত্তরভিত্তিক একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের দায় আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে এ মামলার মাধ্যমে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। সহিংসতা ও নির্যাতনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের লঙ্ঘন। এসব কর্মকাণ্ড গণহত্যার শামিল। মামলাটি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার নয়। বরং গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে মিয়ানমার রাষ্ট্রের আইনি দায় রয়েছে কি-না, সেই সিদ্ধান্ত চাওয়া হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, এ মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দীর্ঘ সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে। বিশ্বকে মনে করিয়ে দেবে, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনো অব্যাহত রয়েছে। তিনি বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

আপিলের সুযোগ নেই : হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ১৯ নভেম্বরের রায় হবে চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। এর মধ্য দিয়ে গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যকার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক কার্যক্রম শেষ হবে।

তবে রায়ের বাস্তব প্রভাব নির্ভর করবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সহযোগিতা, আন্তর্জাতিক চাপ এবং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের ওপর।

বাংলাদেশের জন্যও এ রায় বিশেষ গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের সহিংসতার পর পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭

রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায়ের ঘোষণা আন্তর্জাতিক আদালতের

রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায়ের ঘোষণা আন্তর্জাতিক আদালতের

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আরও পড়ুন

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

মিছিলে হামলায় ২ বিএনপি নেতা নিহত

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সুস্থ দম্পতির ঘরেও প্রতিবন্ধী শিশু

সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পলাতক স্বৈরাচারের মাথা আবারও গুঁড়িয়ে দিতে চাই

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম