Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সারা দেশে বিশেষ ওএমএস শুরু

পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে

নারায়ণগঞ্জে শুক্রবার বিশেষ ওএমএসের চাল নিতে পোশাককর্মীদের দীর্ঘ লাইন -যুগান্তর

Advertisement

সারা দেশে শুক্রবার শুরু হয়েছে পোশাককর্মীদের জন্য ওএমএসের চাল বিতরণ কর্মসূচি। নিত্যপণ্যের দাম যখন আকাশচুম্বী, তখন ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণ তাদের মনে স্বস্তি ফিরিয়েছে। দেশব্যাপী এ কার্যক্রমকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন স্বল্প আয়ের এসব শ্রমজীবী মানুষ। বাজারের চড়া দামের চাপে নিত্যপ্রয়োজনীয় ব্যয় সামলাতে প্রতিনিয়ত হিসাব মেলাতে হচ্ছে, সেখানে কম দামে চাল পাওয়ার সুযোগ তাদের আশা জাগিয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রির কার্যক্রম চালানো হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) বিক্রি করা হবে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৬৬ ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে থাকবে ৫ টন চাল। সে হিসাবে এক দিনে ৩৩০ টন চাল বিক্রি করা হবে। প্রতি মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন শ্রমিকরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাল বিক্রির এ কর্মসূচি চালু থাকবে।

কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকে ৩০ টন, সাভারে আটটি ট্রাকে ৪০ টন, ধামরাইয়ে দুটি ট্রাকে ১০ টন, গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ টন চাল বিক্রি করা হবে। পোশাক শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে এবং মাস্টার রোলে স্বাক্ষরের মাধ্যমে এ কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন।

চট্টগ্রাম : চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পে কর্মরতদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। নগরীর একাধিক স্পট ঘুরে দেখা গেছে, ট্রাকসেলে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইন। নগরীতে শ্রমঘন এলাকা হিসাবে পরিচিত ১০ স্থানে এই ট্রাকসেলে চাল বিক্রি করা হচ্ছে। এদিকে কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে পৃথক মনিটরিং টিম গঠন করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ও সরাসরি মনিটরিং করছে বলে জানান খাদ্য বিভাগের কর্মকর্তারা। শুক্রবার সকাল ১০টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টসসংলগ্ন মোড়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

কুমিল্লার চৌদ্দগ্রামের সানজিদা আক্তার দীর্ঘ ৪ বছর ধরে কাট্টলি এলাকার একটি পোশাক কারখানার অপারেটর পদে কর্মরত। তিনি যুগান্তরকে জানান, ‘বাজারে বেশির ভাগ পণ্য ক্রয়ক্ষমতার বাইরে। চালের দামও ঊর্ধ্বমুখী। সরকার এখন ৩০ টাকায় চাল দেওয়ায় আমাদের কষ্ট কিছুটা হলেও কমছে। তারপরও সপ্তাহে ২ দিন চাল কেনার সুযোগ দিলে আরও ভালো হতো।’

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক পাবেন ৩০ টাকা দরে ১০ কেজি চাল। ফতুল্লার তল্লা, কায়েমপুর, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সকালে ওএমএস কার্যক্রম পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একেক শুক্রবার একেক স্থানে চাল বিক্রি হবে। শ্রমিকরা আইডি কার্ড দেখিয়ে লাইন ধরে চাল নিয়ে যাচ্ছেন।

ফতুল্লার তল্লা ও কায়েমপুর এলাকায় সকাল থেকে শ্রমিকদের লম্বা লাইনে দাঁড়িয়ে ওএমএসের চাল সংগ্রহ করতে দেখা গেছে। পোশাক শ্রমিকরা জানান, ওএমএসের চালে তাদের কিছুটা সাশ্রয় হবে। তবে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্য সামগ্রী দেওয়া হলে তারা উপকৃত হতেন।

গাজীপুর : গাজীপুর-২ আসনের সংসদ-সদস্য এম মঞ্জুরুল করিম রনি গতকাল টঙ্গীর পাগাড় এলাকার জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার সামনে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে প্রতি শুক্রবার টঙ্গীর আটটি স্থানে খোলা ট্রাকে এ চাল বিক্রি করা হবে। পর্যায়ক্রমে গাজীপুরের আরও ২২টি পোশাক কারখানায় এ কার্যক্রম চালু করা হবে। এম মঞ্জুরুল করিম রনি বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকার ও তাদের নেতাকর্মীরা গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। প্রকৃত শ্রমিকরা কখনোই শিল্পকারখানার ক্ষতি করবেন না। প্রাথমিক পর্যায়ে গাজীপুর মহানগরীর ৩০টি স্থানে চাল দেওয়া হবে বলে তিনি জনান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

৩০ টাকার চাল কিনতে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইন

৩০ টাকার চাল কিনতে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইন

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের

পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড

আরও পড়ুন

জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা ফের ভুলের ফাঁদে আ.লীগ

ফের ভুলের ফাঁদে আ.লীগ

বিশ্লেষকদের মত ক্ষতির আশঙ্কা ভারতেরই বেশি

ক্ষতির আশঙ্কা ভারতেরই বেশি

বিবিসি বাংলার প্রতিবেদন হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

গার্ডিয়ানের প্রতিবেদন অপদস্থ সাবেক নেতা ফেরার পরিকল্পনায়

অপদস্থ সাবেক নেতা ফেরার পরিকল্পনায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম