একগুচ্ছ নিয়ম বদল
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
* ২০২৬ ফুটবল বিশ্বকাপে থাকছে একগুচ্ছ নতুন নিয়ম। প্রতিটি ম্যাচে খেলোয়াড় বদল করার সময় ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। অনেক সময় ম্যাচে এগিয়ে থাকা দল সময় নষ্ট করার জন্য খেলোয়াড় মাঠ ছাড়তে দেরি করেন। কিন্তু এবার যদি ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড় মাঠ না ছাড়েন, তাহলে তার বদলে মাঠে নামা খেলোয়াড়কে আরও এক মিনিট অপেক্ষা করতে হবে।
* থ্রো-ইন ও গোলকিকের জন্য পাঁচ সেকেন্ড সময় থাকবে। থ্রো-ইনের জন্য সময় নষ্ট করা হয়। কিন্তু এবারের বিশ্বকাপে পাঁচ সেকেন্ডের বেশি সময় নিলে শাস্তি হিসাবে প্রতিপক্ষ দলকে থ্রো-ইন দেওয়া হবে। গোলকিকের ক্ষেত্রে কার্ড দেখানো হতে পারে।
* যদি ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় চোট পান, তার চিকিৎসা হবে মাঠের বাইরে। এই নিয়ম আগেও ছিল। শুধু গোলকিপারদের মাঠে চিকিৎসা হয়। এবার অন্য যে কোনো খেলোয়াড় আহত হলে মাঠের বাইরে নিয়ে যাওয়া হবে।
* ভার বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ক্ষেত্রে সমস্যা হলো, দ্বিতীয় হলুদ কার্ডের বেলায় ভার মাথা গলায় না। আগে শুধু লাল কার্ডের ক্ষেত্রে ভার মতামত দিত। কিন্তু এতে সমস্যা হলো, দ্বিতীয় হলুদ কার্ডে রেফারির ভুল হতেই পারে। সেখানে ভার মতামত জানাবে। এছাড়া কর্নারের সিদ্ধান্ত সঠিক কি না, সেটাও ভার দেখবে।
* এর আগেও কিছু নিয়ম বদলেছে। যেমন গোলরক্ষক আট সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলে শাস্তি পেতে হবে। গোলরক্ষক ছয় সেকেন্ড হাতে বল রাখতে পারেন। নিয়ম ভাঙলে রেফারি ‘ইনডাইরেক্ট ফ্রিকিক’ দিতে পারেন। বিশ্ব ফুটবলের কোনো স্তরেই এই নিয়ম বিশেষ মানা হয় না। কিন্তু এবার আট সেকেন্ডের বেশি বল ধরে রাখলে বিপক্ষ দলকে কর্নার বা থ্রো-ইন দেওয়া হবে।
* আগে পেনালটি কিকের সময় দুবার বল টাচ হলেই সেই কিক বাতিল করে নতুন করে কিক নেওয়ার সুযোগ দেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী, যদি রেফারি মনে করেন, ইচ্ছাকৃতভাবে দুবার বল টাচ করেছেন খেলোয়াড়, তাহলে সেই গোল বাতিল করা হবে। অনিচ্ছাকৃত হলে পুনরায় পেনালটি কিক মারা হবে।
