Logo
Logo
×

Advertisement

ফুটবল বিশ্বকাপ ২০২৬

‘সিংহের মতো লড়াই করেছে প্যারাগুয়ে’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘সিংহের মতো লড়াই করেছে প্যারাগুয়ে’

Advertisement

ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে প্যারাগুয়ে। তবে হেরেও নিজের দলের পারফরম্যান্সে গর্বিত প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো। ম্যাচ শেষে তিনি বলেন, তার খেলোয়াড়রা মাঠে ‘সিংহের মতো লড়াই’ করেছেন।

শনিবার রাতে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে লম্বা সময় প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারেনি ফ্রান্স। সুযোগ পেয়ে প্যারাগুয়ে পালটা আক্রমণ করেছে। ৭০ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনালটি থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। এই জয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে।

ম্যাচ শেষে আলফারো বলেন, ‘ফ্রান্স আমাদের বিপক্ষে কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত একজন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্য এবং ভিএআরের মাধ্যমে পাওয়া একটি পেনালটি পার্থক্য গড়ে দিয়েছে। স্বাভাবিক ফুটবল খেলে ব্যবধান তৈরি করতে পারেনি ফ্রান্স।’

২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলেছিল প্যারাগুয়ে। ওই আসরের কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তির পুনরাবৃত্তির স্বপ্ন দেখলেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ম্যাচে প্যারাগুয়ের কৌশল ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে বিরক্ত করে। ফরাসি কোচ দিদিয়ের দেশম অভিযোগ করেন, প্যারাগুয়ের খেলোয়াড়রা মাঠে উসকানিমূলক আচরণ করেছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে আলফারো বলেন, ‘আমার খেলোয়াড়রা মাঠে সিংহের মতো লড়াই করেছে।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

আরও পড়ুন

আর্জেন্টিনার হারের ৫ কারণ

আর্জেন্টিনার হারের ৫ কারণ

তোরেসের গোল পুরো স্পেনের

তোরেসের গোল পুরো স্পেনের

আসলামের কলাম স্পেনের তারুণ্যের জয়

স্পেনের তারুণ্যের জয়

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রদ্রির

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রদ্রির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম