Logo
Logo
×
   

Advertisement

বিচ্ছু

কৌতুক

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৌতুক

Advertisement

: হ্যালো, কে বলছেন?

- তুমি যে মেয়েটার সঙ্গে রিলেশনে আছ আমি তার আম্মু বলছি।

: ও তানিয়ার আম্মু?

- না।

: সানজিদার?

- উঁহু।

: তাহলে ফারিয়ার আম্মু?

- তাও না।

: তাহলে নিশ্চয়ই মৌয়ের আম্মু?

- থাক বাবা, তোমার আর চেনা লাগবে না। শুধু এটুকু বলতেই তোমার কাছে ফোন দিলাম, তোমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে ফেলেছি এক বিসিএস ক্যাডারের সঙ্গে। তুমি ওকে আজ থেকে ভুলে যাও শামীম।

: আন্টি আমি তো শামীম না।

- ও, তাহলে কী তুমি সুমন?

: আন্টি, ভুল হচ্ছে-আমি সুমনও না।

- বুঝতে পেরেছি, নিশ্চয়ই নিশান?

: জি না আন্টি।

- তাহলে মুশফিক?

: থাক আন্টি, আপনার আর কষ্ট করে চেনা লাগবে না! আমার যা বোঝার আমি বুঝে গেছি!

স্বামী : আজ বাসায় কী কী রান্না হবে?

স্ত্রী : তুমি যা বলবে।

স্বামী : আচ্ছা, তাহলে মাছ রান্না কর।

স্ত্রী : গতকালই না মাছ রান্না করলাম?

স্বামী : তাহলে সবজি রান্না কর।

স্ত্রী : বাচ্চারা একদম পছন্দ করে না।

স্বামী : তাহলে খিচুড়ি রান্না করতে পার।

স্ত্রী : জানই তো, খিচুড়ি আমি মোটেই পছন্দ করি না।

স্বামী : হুম, তাহলে পরোটা হলে কেমন হয়?

স্ত্রী : রাতের বেলায় পরোটা কে খাবে? তোমার আক্কেল দেখছি দিন দিন কমছে!

স্বামী : তাহলে আজ কী রান্না হবে?

স্ত্রী : তুমি যা বলবে!

গ্রন্থনা: রাফিয়া আক্তার

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম