Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Advertisement

Icon

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আচ্ছা দাদা, রানার বউ রানী না হয়ে রাজার বউ কেন রানী হয়েছে?

ওলি মুন্সী

পান্থপথ, ঢাকা

রানার বউ রাজার সঙ্গে পালিয়ে গিয়ে রাজাকে বিয়ে করেছে তো তাই!

ঘোড়া যদি ডিমই না পাড়ে, তাহলে আমরা ঘোড়ার ডিম বলি কেন?

সনেট রানা

ধুনট, বগুড়া

তাতে কী! মানুষও তো অমানুষের মতো আচরণ করে। তাও তো আমরা মানুষ বলি!

প্রেমিকরা সবসময় আকাশের চাঁদ এনে দিতে চায় কেন? সূর্য কেন নয়?

তাগরিদ মেরাজ

পাহাড়তলী, চট্টগ্রাম

সূর্য আনতে গিয়ে পুড়ে কাবাব হবে এতটা বোকা প্রেমিকরা নয়।

বাংলাদেশ ব্যাটিং কোচ বারবার পরিবর্তন করে কেন বলুন তো?

মো. সাইদুল ইসলাম সুমন

জজ কোর্ট, নারায়ণগঞ্জ

একবার ধরা খেয়ে আমাদের শিক্ষা হয় না, বারবার ধরা খেতে পছন্দ করি তো তাই!

মহা অবান্তর প্রশ্ন

আচ্ছা, মামা বিস্কুট আছে কিন্তু মামি বিস্কুট নেই কেন বলুন তো?

আফিয়া শারমিন রাফা

কাঠগোলা, ময়মনসিংহ

মামার বিস্কুটও মামিরাই খায়। তাই আলাদা করে মামি বিস্কুট দরকার হয় না!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত চাকরিজীবী বেকার

চাকরিজীবী বেকার

রম্যগল্প চাপাবাজ বন্ধু

চাপাবাজ বন্ধু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম