Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

একগুচ্ছ কৌতুক

Icon

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্ত্রী : বিয়ের আগের দিনগুলো কী দারুণ ছিল! যখন আমরা বন্ধু ছিলাম, কত আনন্দ করতাম। চলো না, বন্ধু দিবসে প্রতিজ্ঞা করি, আবার আমরা সেই দিনে ফিরে যাব।

স্বামী (আনন্দে লাফাতে লাফাতে) : ঠিক আছে, তাহলে বাড়িওয়ালাকে জানিয়ে আসি, আগামী মাসে আমরা বাসা ছেড়ে দিচ্ছি!

১ম বান্ধবী : রাকিব, সাকিব, আকিব-তিনজনের সঙ্গেই ঘুরে বেড়াস। তোর আসল বন্ধু কে রে?

২য় বান্ধবী : কেন তিনজনই। রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, সাকিব জাস্ট ফ্রেন্ড আর আকিব ফ্রেন্ড উইথ বেনিফিটস!

দাদু : আমাদের সময় বন্ধুত্ব হতো খুব কম মানুষের সঙ্গে। আর একবার বন্ধুত্ব

হলে থাকত আজীবন। আর তোদের?

নাতি : তোমাদের ঠিক রিভার্স। ঘণ্টাখানেক আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, প্রিয় নির্জীব বন্ধুরা, আপনারা জেগে উঠুন, আজ বন্ধু দিবস। লাইক এসেছে মাত্র দুইটা!

প্রথমজন : জানিস, সত্যিকারের বন্ধু কখনো ছেড়ে যায় না।

দ্বিতীয়জন : ঠিকই বলেছিস। বিশেষ করে টাকা ধার দিলে তো একদমই ছাড়ে না!

প্রথম বন্ধু : দোস্ত জানিস, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু।

দ্বিতীয় বন্ধু : হুম জানি। টাকা দরকার হলেই সবার আগে আমার কথাই মনে পড়ে তোর!

প্রথম বন্ধু : বন্ধুত্বের কোনো হিসাব হয় না।

দ্বিতীয় বন্ধু : ঠিকই বলেছিস। কারণ তোর ধার করা টাকার হিসাব করতে করতে আমার ক্যালকুলেটরই হ্যাং হয়ে গেছে!

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত চুরি বিদ্যা বড় বিদ্যা

চুরি বিদ্যা বড় বিদ্যা

মশার এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমরাই ঢাকার আসল হিরো

আমরাই ঢাকার আসল হিরো

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম