|
ফলো করুন |
|
|---|---|
আপনাকে যতই অবান্তর প্রশ্ন করি-এত উত্তর দেন কিভাবে?
আব্দুস সাত্তার সুমন
মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট
আপনাকে এত উত্তর দিই তবু প্রশ্ন করেন যেভাবে ঠিক সেভাবে!
বউরা ম্যাচিং সচেতন হলেও জামাইরা ম্যাচিং করে না কেন?
রাইহানুল ইসলাম মিলন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
ওরা ক্যাচিং সচেতন মানে বউ আর টাকা ক্যাচিং করতে গিয়ে ম্যাচিংয়ের কথা ভুলে যায়!
ছাদ থেকে আকাশটা কত হাত উঁচু? মেপে দেখার কোনো উপায় আছে?
মাহবুব রাব্বানী চৌধুরী
চুনারুঘাট, হবিগঞ্জ
- আছে, মাপার আগে একটু পাগলা পানি খেয়ে নেবেন। তারপর সবই মাপতে পারবেন।
আচ্ছা বলুন তো, মাইরের উপরে ওষুধ নাই কেন?
হানিফ রাজা
কাঠগোলা, ময়মনসিংহ
আছে তো। মাইরের
উপর ওষুধ হচ্ছে ডাবল
মাইর!
মহা অবান্তর প্রশ্ন
পুরুষরা বউদের ভয় পেলে মানে বউদের কাছে দুর্বল হলে বউরা কার কাছে দূর্বল?
মিলাদ হোসেন সুজন
মিরপুর, ঢাকা
তেলাপোকার কাছে! দেখেন না, তেলাপোকা দেখলে ভয়ে কেমন লাফিয়ে ওঠে!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]
