|
ফলো করুন |
|
|---|---|
অপারেশনের আগে রোগী চিকিৎসককে বললেন, ‘স্যার, অপারেশনের পর আমি বেহালা বাজাতে পারব তো?’
চিকিৎসক বললেন, ‘কোনো চিন্তা করবেন না, অপারেশনের পর আপনি সব করতে পারবেন।’
‘আপনাকে ধন্যবাদ স্যার। কারণ, আমি কোনো দিনই বেহালা বাজাইনি!’ জবাবে বললেন রোগী।
‘আপনি এত রাতে অন্য লোকের বাড়িতে ঢুকেছিলেন কেন?’
‘ভেবেছিলাম ওটা আমার বাড়ি।’
‘তাহলে সে বাড়ির মহিলাকে দেখে আবার ছুটে বেরিয়ে এসেছিলেন কেন?’
‘ভেবেছিলাম সে আমার স্ত্রী!’
বাড়িতে অতিথি এসেছেন। মা পল্টুকে ডেকে বললেন, ‘বাবা পল্টু, জলদি অতিথিদের জন্য বাইরে থেকে একটা কিছু নিয়ে এসো তো।’
দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল পল্টু। কিছুক্ষণ পর ফিরল খালি হাতে। তাই দেখে মা বলল, ‘কী হলো, কী আনলে অতিথিদের জন্য?’
‘ট্যাক্সি! বাইরে দাঁড়িয়ে আছে। ওনারা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন!’ পল্টুর জবাব।
এক লোক নতুন চাকরিতে যোগ দিয়ে প্রথম দিনই কম্পিউটারে কাজ করতে করতে সন্ধ্যা করে ফেললেন। বস খুশি হয়ে জিজ্ঞেস করলেন, ‘সারাদিন কী কী কাজ করলেন?’
‘স্যার, কি-বোর্ডে দেখলাম অক্ষরগুলা উল্টাপাল্টা বসানো। সব অক্ষর খুলে ঠিকঠাক বসিয়ে ফেলেছি। কাল থেকে পুরোদমে কাজ শুরু করে দেব।’ জবাব দিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীটি।
গ্রন্থনা : রাফিয়া আক্তার
