পাঠকছড়া
তেলকাহন
Advertisement
অবিনাশ আচার্য
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তেল হলো রান্নায় অতি দরকারি
তেল ছাড়া ভাবা যায় মাছ তরকারি?
পরিমিত তেল মানে উপকারী স্নেহ
বেশি তেলে রোগ বাড়ে দুর্বল দেহ।
তেল হলো জ্বালানির বড় উপাদান
তেল ছাড়া থেমে যায় কারখানা, যান।
চাকা ঘোরে, কল চলে, তেল জ্বলে যত
আজকের দিনে তেলে গতি অবিরত।
তেলামাথা তেলে ভরে দশ পায় দশে
তেল দিয়ে কঠিনেরে আনা যায় বশে।
তেলহীন মিতবাক দলে কোণঠাসা
দলনেতা তেলে খুশি পদ মিলে খাসা।
ডিজিটাল তেলবাজি করে যারা যারা
নেটিজেন দুনিয়ায় প্রিয়জন তারা।
তেল নিয়ে বাঙালির রসবোধ ভারি
সরস গল্প জমে তত তাড়াতাড়ি।
নিজ নিজ চরকায় তেল দিলে পরে
জীবনের চাকা ঘোরে তরতর করে।
অন্যের চরকায় যারা তেল ঢালে
পথহারা দিশেহারা তারা শেষকালে।
তেল নিয়ে রাজনীতি কূটনীতি চলে
মিল মিশ হয় না তো তেলে আর জলে।
