Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

ভিনদেশি মজার গল্প

লিফট রঙ্গ

Advertisement

Icon

রাফিয়া আক্তার

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ আফ্রিকার বসভেল্টের এক গরিব কৃষক স্টোফেল। এক সকালে স্টোফেল তার বউ কিটি আর ছেলে ফ্রিকিকে নিয়ে গেলেন রাজধানী জোহানেসবার্গে। এটাই তাদের প্রথম রাজধানীতে যাত্রা। তাই তিনজনই মুগ্ধ হয়ে চারদিক দেখতে লাগলেন। ঘুরতে ঘুরতে তারা পঁচিশ তলার একটি বিরাট শপিং মলে ঢুকে পড়লেন। শপিং মলের ভেতরে সবকিছু দেখে তো তাদের চোখ ছানাবড়া।

এরমধ্যে কৃষকের বউ কিটি প্রবেশ করলেন একটা দোকানে। এটা-সেটা কিনতে। সেই ফাঁকে বাপ-বেটা মিলে মার্কেটটা ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ একটা লিফটের সামনে পড়তেই ব্যাপক চমৎকৃত হলেন তারা। ফ্রিকি তো চেঁচিয়েই উঠল প্রায়। উত্তেজিত কণ্ঠে বলল, ‘আরে বাবা, এটা কী জিনিস! কেমন দেওয়াল ফেটে দরজা খুলে যায়, আবার দেখি ওপরেও উঠতে পারে!’

স্টোফেল নিজেও বাপের জন্মে এমন জিনিস দেখেননি। তাই তারও একই প্রশ্ন, ‘তাই তো! জিনিসটা কী!’ বিড়বিড় করে বললেন তিনি।

ঠিক সে সময় কালোমতো দেখতে এক নারী লিফটের ভেতরে ঢুকে গেলেন এবং ভেতরে সুইচ টিপে ওপরেও উঠে গেলেন। খানিক বাদে নেমে এলো লিফটটা। দরজাটা খুলে যেতেই বাপ-বেটার চোখ রীতিমতো কপালে উঠে গেল। অল্প বয়সি এক সুন্দরী তরুণী বেরিয়ে এলো লিফটের ভেতর থেকে। দেখে তো স্টোফেল প্রায় লাফিয়ে উঠলেন সঙ্গে সঙ্গে। ফ্রিকিকে বললেন, ‘ওরে ফ্রিকি, এ তো দুর্দান্ত জিনিস! শিগগির যা, তোর মাকে নিয়ে আয়, ওই যন্ত্রের ভেতরে ঢুকিয়ে দিই!’

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত জ্বালানি তেলের জ্বালা

জ্বালানি তেলের জ্বালা

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

ভিনদেশি মজার গল্প লিফট রঙ্গ

লিফট রঙ্গ

পাঠকছড়া তেলকাহন

তেলকাহন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম