|
ফলো করুন |
|
|---|---|
রনি আর তিষা একে অপরকে ভালোবাসে। তিষা একদিন রনিকে নিয়ে গেল তার বাবার কাছে।
তিষার বাবা : না না, অসম্ভব! আমি চাই না, আমার মেয়ে সারা জীবন একটা গাধার সঙ্গে তার জীবনটা কাটাক।
রনি : সে কারণেই তো আপনার মেয়েকে আপনার কাছ থেকে নিয়ে যেতে চাইছি!
‘তুমি কি মিতুকে বিয়ে করছ শুধু তার দাদার রেখে যাওয়া সম্পত্তির কারণে?’
‘অবশ্যই না। সম্পত্তি অন্য কেউ রেখে গেলেও আমি ওকে বিয়ে করতাম।’
বনের ভেতর এক বাঘের বিয়ে। সে খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোনায় একটা গাধার নাচ দেখে এক খরগোগ তাকে জিজ্ঞেস করল, ‘আরে গাধা ভাই, তুমি অযথা নাচছ কেন?’
গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচব না তো নাচবেটা কে, শুনি?’
খরগোগ আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ছোট ভাই হলো?’
‘আরে, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বিয়ে করে গাধা হয়েছি। বাঘটাও বিয়ের পর গাধায় পরিণত হবে। তার মানে সে আমার ভাই হবে তখন!’
গ্রন্থনা : রাফিয়া আক্তার
