অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
Advertisement
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আচ্ছা বলুন তো, যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কী বলে?
আব্দুস সাত্তার সুমন
মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট
তাদের কথাখেলাপিটোমিয়ার রোগী বলে!
আচ্ছা বলুন তো, হাসতে আর হাসাতে চাইলে কী করতে হবে?
ফরিদ আহমদ ফরাজী
বালিপাড়া, পিরোজপুর
বিচ্ছুতে নিয়মিত অবান্তর প্রশ্ন
করতে হবে!
অফথ্যালমিয়া যদি চোখ ওঠা হয়, তাহলে সোহাগমিয়া কী হবে?
মো. সোহাগ মিয়া
রশিদপুর, জামালপুর
সোহাগ মিয়া একদিন একজনের
স্বামী হবে!
আচ্ছা, মেয়েদের পেটে কথা থাকে না কেন বলুন তো?
ইমরান খান রাজ
দোহার, ঢাকা
মনে হয় মেয়েদের পেটে
জায়গা কম তাই!
মহা অবান্তর প্রশ্ন
বিয়ের ফুল ফোটাতে কী দিলে দ্রুত রেজাল্ট পাব বলুন তো?
রাইহানুল ইসলাম মিলন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
কানের দুল দিলে মানে দুল কেনার মতো টাকা হলেই ফুল ফুটে যাবে!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]
