Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

একগুচ্ছ কৌতুক

Advertisement

Icon

গ্রন্থনা : রাফিয়া আক্তার

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এক চীনা ভদ্রলোক বাজারে যাওয়ার পথে ব্যাগ হারিয়ে মুখ ব্যাজার করে ঘরে ফিরেছেন। স্বামীর হাতে বাজারের ব্যাগ না দেখে তার বদমেজাজি বউ চেঁচিয়ে উঠলেন, ‘কী ব্যাপার, হাত খালি কেন তোমার? বাজার কোথায় শুনি?’

জবাবে ভদ্রলোক মাথা চুলকে বললেন, ‘ইয়ে মানে, বাজারে আজ পা ফেলার উপায় নেই। তার ওপর ব্যাগটাও হারিয়ে ফেলেছি!’

শুনে বউয়ের মেজাজ আরও চড়ে গেল, ‘তা বেশ, টাকাগুলো আছে তো, নাকি তাও রাস্তায় ফেলে এসেছ?’

ভদ্রলোক বললেন, ‘না না, ও নিয়ে চিন্তা কোরো না। টাকাগুলো ওই ব্যাগেই আছে। আর ব্যাগের মুখটাও আমি কষে বেঁধেছিলাম আজ!’

‘মন খারাপ কেন তোমার?’

‘এক হাজার ডলার ভাঙাতে চাই।’

‘ভাঙাও! এ তো আর কঠিন কোনো

ব্যাপার না।’

‘না মানে আমার কাছে যে এক হাজার ডলার নেই!’

বাসররাতে নববধূ অপেক্ষা করছে তার স্বামীর। অথচ স্বামী বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে আড়াই ঘণ্টা ধরে। বিরক্ত হয়ে শেষমেশ বউ ডাক দিল তাকে, ‘এতক্ষণ ধরে বারান্দায় কী করছ! ঠান্ডা লেগে যাবে তো! ঘরে এসো।’

‘এখন আসতে পারব না। আমার বন্ধুরা সারা জীবন বলে এসেছে, এই রাতটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ রাত। তাই আমি রাতটা কিছুতেই মিস করতে চাই না। বারান্দায় দাঁড়িয়ে রাতটা আমি উপভোগ করতে চাই।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘পাখিরাজ্যে আমরা তো কখনো মানুষতাড়ুয়া বানাইনি’

‘পাখিরাজ্যে আমরা তো কখনো মানুষতাড়ুয়া বানাইনি’

পাঠক রস ইতিবাচক চিন্তা

ইতিবাচক চিন্তা

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম