অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
Advertisement
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে-বয়স বাড়ছে না কমছে?
আব্দুস সাত্তার সুমন
মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট
শরীরের বয়স বাড়ছে, কিন্তু মনের বয়স ঘাপটি মেরে আছে!
আচ্ছা, যাদের এখনো স্বামী নাই তারা কি আ-সামী নাকি বে-স্বামী?
রাইহানুল ইসলাম মিলন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
আ-সামীও না, বে-স্বামীও না। তারা হলেন না-স্বামী!
বলুন তো, মানুষ এখন সত্যের চেয়ে সুবিধার পাশে দাঁড়ায় কেন?
মো. ফরিদ
বালিপাড়া, পিরোজপুর
কারণ সত্যের পাশে দাঁড়ালে সুবিধা পাওয়া যায় না তাই!
উপহার হিসাবে সবাই ঘড়িকেই কেন প্রধান্য দেয় বলতে পারেন?
মুসলিমউদ্দিন রাজু
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
আমাদের সময়জ্ঞান কম তো, ঘড়ি দিয়ে তাই স্মরণ করিয়ে দেয়!
মহা অবান্তর প্রশ্ন
পেটে গিয়ে সব এক হয়ে যায়, তবু আলাদা আলাদা রান্না করে এত কষ্ট করি কেন?
মাহবুব রাব্বানী চৌধুরী
চুনারুঘাট, হবিগঞ্জ
সম্ভবত প্রবাদ বাক্যের প্রতি সম্মান জানাতে। প্রবাদে আছে, নেই কাজ তো খই ভাজ!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]
