অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
Advertisement
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিজেদের ঠান্ডা রাখতে ফ্যান চালাই, কিন্তু ফ্যানকে ঠান্ডা রাখি না কেন?
মাহবুব রাব্বানী চৌধুরী
চুনারুঘাট, হবিগঞ্জ
এখন থেকে ফ্যান খুলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। আশা করি ফ্যান
ঠান্ড থাকবে!
আসবার কালে আসলাম একা, যাইবার কালেও একা যাব কেন?
মো. সোহাগ মিয়া
জামালপুর, রশিদপুর
একা যেতে কে বলেছে! যাকে
সঙ্গে নিতে চান তাকে প্রস্তাব দিয়ে
দেখুন কী বলে!
জানেন তো, অসির চেয়ে মসি বড়? এ বিষয়ে যুগান্তর কী বলে?
ফরিদ আহমদ ফরাজী
বালিপাড়া, পিরোজপুর
যা বলার আপনিই তো বলে দিয়েছেন। যুগান্তরের বলার জন্য কিছু
রেখেছেন নাকি!
আচ্ছা, বই পড়তে বসলেই আমায় শুধু ঘুমে ধরে কেন বলুন তো?
মুসলিম উদ্দিন রাজু
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
গায়ে তেল মেখে পড়তে বসবেন।
ঘুম ধরতে এলেও পিছলে বেরিয়ে
যেতে পারবেন!
মহা অবান্তর প্রশ্ন
আচ্ছা, ঘোড়ার ডিমের দাম কত বলুন তো?
রাইহানুল ইসলাম মিলন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
ঘোড়ার ডিম বিনামূল্যে বিতরণের জন্য। কেউ যদি আপনার কাছে দাম চায় সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করবেন!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]
