Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

একগুচ্ছ কৌতুক

Advertisement

Icon

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাতের বেলায় বাসায় চোর ঢুকেছে। বাবা-মা ঘুমিয়ে পড়লেও তাদের স্কুল পড়ুয়া ছেলেটি জেগে আছে তখনো। চোর জিনিসপত্র নিয়ে চলে যেতেই পেছন থেকে ছেলেটি দৌড়ে এসে ফিসফিস করে বলল, ‘আমার বই-খাতা আর স্কুল ব্যাগ নিয়ে না গেলে আমি কিন্তু চিৎকার করে বাবা-মাকে জাগিয়ে দেবো।’

১ম ব্যক্তি : ভাই, আপনি কি বিয়ে করেছেন?

২য় ব্যক্তি : হ্যাঁ, করেছি।

১ম ব্যক্তি : কাকে বিয়ে করেছেন?

২য় ব্যক্তি : একটা মেয়েকে।

১ম ব্যক্তি : সে তো সবাই মেয়েকেই বিয়ে করে!

২য় ব্যক্তি : না, সবাই মেয়েকে বিয়ে করে না। এই তো গত বছর আমার বোন একটা ছেলেকে বিয়ে করেছে!

এক ভদ্রলোককে তার এক বন্ধুকে জিজ্ঞেস করলেন, ‘দাম্পত্য জীবনে তুমি কি সুখী?’

‘অবশ্যই। আমরা সপ্তাহে দুই দিন নিয়ম করেই রেস্তোরাঁয় যাই। সেখানে রাতের খাবারের পর গান শুনে হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। এটা কি সুখী দম্পতির বৈশিষ্ট্য নয়?’

‘সে তো বটেই। তা তোমরা কবে কবে রেস্তোরাঁয় যাও?’

‘আমি রেস্তোরাঁয় যাই বুধবার, আর আমার স্ত্রী যায় শুক্রবার!’ ভদ্রলোকের জবাব।

প্রথম বন্ধু : বুঝলি নাছের, সুলেখাকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না।

দ্বিতীয় বন্ধু : কেন?

প্রথম বন্ধু : মেয়েটা কানে খুব কম শোনে।

দ্বিতীয় বন্ধু : কী করে বুঝলি সেটা?

প্রথম বন্ধু : আরে আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। জবাবে ও বলল, আমার পায়ের স্যান্ডেলটা কিন্তু একদম নতুন!

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত যত ‘অতি’ তত ‘ক্ষতি’

যত ‘অতি’ তত ‘ক্ষতি’

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

রম্যগল্প ভাবি গ্যাং

ভাবি গ্যাং

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম