Logo
Logo
×
   

বিচ্ছু

টিকাকাণ্ড

Icon

নকীবুল হক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রুমে ঢুকতেই দরজাটা বন্ধ করে দিলেন একজন। আরেকজন বললেন, ‘সবাই পাঞ্জাবি খোলেন, পাঞ্জাবি খোলেন সবাই।’

কিছুটা ইতস্ততবোধ করলাম। রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দেওয়া হলো, আবার বলছে, পাঞ্জাবি খোলেন! পাশ থেকে কে যেন বলল, ‘পাঞ্জাবি খুলতে হবে!’ কথাটা যেন মেয়েটার গলার জোর আরও তিনগুণ বাড়িয়ে দিয়েছে। একপ্রকার চেঁচিয়ে বলল, ‘হ্যাঁ, হ্যাঁ খোলেন সবাই।’ কিছুটা অপ্রস্তুতভাবে পাঞ্জাবি খুলে দাঁড়িয়ে রইলাম। বসে থাকা মেয়েটি জিজ্ঞেস করল, ‘আপনার নাম?’ আমি নাম বললাম।

‘বসুন এখানে। হাতটা কোমরে রেখে ওদিকে তাকান।’ আবার নির্দেশ দিল মেয়েটি।

ওদিকে তাকানো মাত্রই যেন হাতে কেউ একজন চিমটি কাটল। ‘উহ’ বলতে যাব অমনি মেয়েটি বলল, ‘জান!’ ভীষণ অপ্রস্তুত হয়ে গেলাম। মনে মনে খুশিতে ডিগবাজি খেলাম। যাক, অবশেষে আমার জীবনেও কেউ এলো! থতমত খেয়ে বললাম, ‘জি, জি?’

অতঃপর মেয়েটি বলল, ‘হ্যাঁ, আপনি এবার যান। আপনার টিকা দেওয়া শেষ।’

ঠিকানা পাওয়া যায়নি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম