Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

অমর একুশে বইমেলা ২০২৬

আজ ও কাল শিশুদের, পরশু ভাঙছে প্রাপ্তি-অপ্রাপ্তির মেলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ ও কাল শিশুদের, পরশু ভাঙছে প্রাপ্তি-অপ্রাপ্তির মেলা

বইমেলা

Advertisement

অমর একুশে বইমেলার সময়সীমা শেষের পথে। আর মাত্র ২ দিন পরই ভাঙবে বাঙালির প্রাণের এই সাংস্কৃতিক আয়োজন। সমাপনী মুহূর্ত ঘনিয়ে আসায় সব বয়সি বইপ্রেমী মানুষের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ আবারও সরগরম হয়ে ওঠবে। এমন প্রত্যাশা করছেন লেখক, প্রকাশক ও আয়োজক সংগঠন বাংলা একাডেমি। বিশেষ করে আজ (শুক্রবার) ও কাল (শনিবার) বইমেলায় থাকছে শিশুপ্রহর, যেখানে শিশুদের জন্য নির্ধারিত সময় থাকবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। শেষ শিশুপ্রহরে শিশু-কিশোররা আনন্দ-উচ্ছ্বাস আর পছন্দের বই কেনাবেচার দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছেন প্রকাশকরা। এছাড়া আজ সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে।

প্রকাশকরা বলছেন, একটি স্টলে প্রতিদিন যা বিক্রয় হতো এবার সারা মাসেও তা বিক্রি হয়নি। তাই শেষ সময়ে অন্তত স্টল নির্মাণ, বিক্রয় প্রতিনিধি এবং অন্যান্য ব্যয় উঠিয়ে নিতে চান তারা।

শিশুপ্রহরকে কেন্দ্র করে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শিশুদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময়টায় মূলত শিশুদের জন্য প্রকাশিত গল্প, ছড়া, রূপকথা, বিজ্ঞানভিত্তিক বই ও শিক্ষামূলক প্রকাশনার স্টলগুলোতে বেশি ভিড় দেখা যায়।

শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এবং ছোটবেলা থেকেই পাঠাভ্যাস গড়ে তুলতে প্রতিবছরই মেলায় শিশুপ্রহরের আয়োজন করা হয়। এই নির্দিষ্ট সময়ে শিশুদের জন্য পরিবেশ তুলনামূলক স্বাচ্ছন্দ্যময় রাখা হয়, যাতে তারা বইয়ের সঙ্গে সহজে পরিচিত হতে পারে। এইবার পুরো মাস মেলা না হওয়ায় শিশুরা ৬টি শিশু প্রহর পেয়েছে।

এদিকে মেলার শেষ সময় ঘনিয়ে এলেও বৃহস্পতিবার পুরো মেলা ঘুরে বইপ্রেমীদের সেরকম আনাগোনা দেখা যায়নি। য়ারোয়া প্রকাশনীর বাদল চৌধুরীর ভাষ্য, মেলার এই সময়ে বই বিক্রির হিড়িক থাকে। এইবার এটা মিস করলাম। আবিষ্কার প্রকাশনীর দেলোয়ার হোসেন জানান, তিনি চার ইউনিটের স্টল নিয়ে মেলায় এসেছেন কিন্তু প্রতিদিন গড়ে ৭ হাজার টাকার মতো বই বিক্রি করেছেন। শেষ মুহূর্তেও আশানুরূপ পাঠক না আশায় পরবর্তী রমজানে বইমেলায় আসবেন কিনা ভাবছেন অধিকাংশ প্রকাশক।

প্রত্যাশা ও প্রাপ্তি-অপ্রাপ্তির এই মেলার শেষ তিন দিন দেখার অপেক্ষা করছেন। প্রতিদিনের মতো আজও নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন থাকবে। তবে শিশুপ্রহরকে ঘিরে শিশুদের উপস্থিতিই থাকবে বিশেষ আকর্ষণ।

মুস্তাফা জামান আব্বাসী স্মরণ : ‘মুস্তাফা জামান আব্বাসী’ শীর্ষক আলোচনায় শারমিনী আব্বাসী লিখিত প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির কর্মকর্তা মোকারম হোসেন। সভাপতির বক্তব্যে ওয়াকিল আহমদ বলেন, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তিনি নিজে গান করেছেন এবং লোকসংগীতকে জনপ্রিয় করে তোলার জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন।

কাব্যগ্রন্থ হৃদয় পোড়া গন্ধ : অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ প্রকাশ পেয়েছে সাংবাদিক, কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫৫৭ নম্বর স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। প্রায় ৮০টি কবিতা সংবলিত গ্রন্থটি পাঠকদের আকৃষ্ট করবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া বইটি পাওয়া যাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল

‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল

শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৬ পেল ‘মাত্রাপ্রকাশ’

শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৬ পেল ‘মাত্রাপ্রকাশ’

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ

এম এম বাদশাহ’র নতুন বই ‘গোপন স্বপ্নের খোঁজে’

এম এম বাদশাহ’র নতুন বই ‘গোপন স্বপ্নের খোঁজে’

তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’

তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’

স্টলে স্টলে রাজনীতির বই

স্টলে স্টলে রাজনীতির বই

আরও পড়ুন

কারিগরি শিক্ষার ‘৩২৯ স্বপ্ন’ থমকে দক্ষতার প্রদীপেই নিভুনিভু আলো

দক্ষতার প্রদীপেই নিভুনিভু আলো

রংপুর টাউন হল সার্ধশতবর্ষী স্মারক ধুঁকছে অবহেলায়

সার্ধশতবর্ষী স্মারক ধুঁকছে অবহেলায়

শিশু একাডেমিতে আজ আসছেন প্রধানমন্ত্রী বাইরে আলোকোজ্জ্বল ভেতরে অন্ধকার

বাইরে আলোকোজ্জ্বল ভেতরে অন্ধকার

সাবরেজিস্ট্রার পদে বদলি বাণিজ্যে ‘গুডবাই’

সাবরেজিস্ট্রার পদে বদলি বাণিজ্যে ‘গুডবাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম