Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জাতীয় সংসদ অধিবেশন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাশ

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাশ

ফাইল ছবি

Advertisement

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি অভিন্ন অ্যাকাডেমিক কাঠামোর আওতায় এনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে। এই আইন প্রণয়নের মাধ্যমে সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসন সম্ভব হবে। এসব কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অ্যাকাডেমিক হয়রানির অভিযোগ তুলে পরবর্তীতে শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুক্রবার শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা পাশ হয়। নতুন আইনে আগে প্রস্তাবিত চারটি স্কুলে সাতটি কলেজকে ভাগ করার সিদ্ধান্ত থেকে সরে এসে বলা হয়েছে, কলেজগুলো তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে, তবে অ্যাকাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত থাকবে।

আইনটি কার্যকর হওয়ার ফলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা পরিচালনার জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের অপেক্ষায় ছিল। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা অধিভুক্ত কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবে। এছাড়া কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগও থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি লুৎফর রহমান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি লুৎফর রহমান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সূচি প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সূচি প্রকাশ

সংসদ অধিবেশন নিয়ে যা বললেন ফাহাম

সংসদ অধিবেশন নিয়ে যা বললেন ফাহাম

আরও পড়ুন

চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

লালমোহন ও উজিরপুরে যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

লালমোহন ও উজিরপুরে যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম