Logo
Logo
×

Advertisement

খবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আওয়ামী দলবাজদের দাপট

প্রতিকার চান পেশাদার কর্মচারীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আওয়ামী দলবাজদের দাপট

ফাইল ছবি

Advertisement

ক্ষমতায় বিএনপি সরকার, অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অধিকতর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এখনো বহাল তবিয়তে রয়েছে চিহ্নিত আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ। মন্ত্রণালয়ের স্থায়ী জনবল হিসাবে যাদের অনেকে আওয়ামী লীগ সরকারের সময় সরাসরি মন্ত্রী ও সচিবদের হস্তক্ষেপে নিয়োগ পান। কেউ কেউ রয়েছেন তাদের নিকটাত্মীয়। এদের বিষয়ে নাম-পদবিসহ পরিচয় উল্লেখ করে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উলটো এ তালিকার প্রথম সারির প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা সিনিয়র সচিবের দপ্তরসহ গুরুত্বপূর্ণ শাখায় কর্মরত রয়েছেন। এছাড়া অনেকে এখন মিশনে প্রাইজপোস্টিং পাওয়ার জন্য তবদিরে ব্যস্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে দলীয় ক্যাডার ও কর্মীর মতো আচরণ করেছেন, মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড ও আলোচনা সভায় নেতৃত্ব দিয়েছেন তারা এখনো গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। কেউ কেউ অবসরে গেলেও তাদের সহযোগীরা বহাল তবিয়তে। কেউ খোলস পালটে নিরপেক্ষ অথবা রাতারাতি বিএনপি সাজার অপচেষ্টায় লিপ্ত। কেউ আবার আত্মীয়-স্বজনের মধ্যে বিএনপি কানেকশন বের করে প্রভাব বিস্তার করছেন। তারা বলেন, আওয়ামী লীগ আমলে সাবেক দুজন স্বরাষ্ট্রমন্ত্রী ও বেশ কয়েকজন দলবাজ সচিব তাদের সরাসরি তদবিরে কমপক্ষে অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে গেছেন। যারা এখন মন্ত্রণালয়ের অনেক স্পর্শকাতর শাখায় কর্মরত। যাদের মাধ্যমে অনেক গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও রয়েছে।

এদিকে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত পদে নিয়োগের জন্য গত শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শূন্য হওয়া সাতটি পদের জন্য পরীক্ষা দিতে ৩০ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে সেখানে ডাকা হয়। কিন্তু বাস্তবতা হলো-তাদের বেশির ভাগ আওয়ামী লীগের প্রভাবশালী মহলের তদবিরে চাকরি পাওয়া এবং আওয়ামী লীগপন্থি হিসাবে চিহ্নিত। স্বরাষ্ট্র মন্ত্রলালয়ের দলমত নিরপেক্ষ পেশাদার কর্মকর্তা-কর্মচারীরা এসব দলবাজ ও দুর্নীতিগ্রস্ত আওয়ামী দোসরদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

তাহসিফকে নিয়ে তার খালাতো বোনের পোস্ট

তাহসিফকে নিয়ে তার খালাতো বোনের পোস্ট

আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

আরও পড়ুন

রামপুরায় দুই বাসের রেষারেষিতে যুবক নিহত

রামপুরায় দুই বাসের রেষারেষিতে যুবক নিহত

নিষেধাজ্ঞা শেষ নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম