Logo
Logo
×

Advertisement

সমাধান

ঈদে হাতের যত্ন

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদে হাতের যত্ন

ছবি: সংগৃহীত

Advertisement

ঈদে খুশির পাশাপাশি থাকে অনেক কাজ, বিশেষ করে হেঁসেলের কাজ, মসলা বাটা, মাংস কোটা-বাছা, ভাগাভাগি এবং রান্নাবান্নাসহ সব কাজ সামাল দিতে প্রয়োজন হয় দুই হাতের। তাই ঈদজুড়ে কোটা-বাছা, রান্নাবান্না, ধোয়ামোছাসহ নানা কাজের কারণে হাতের অবস্থা হয়ে পড়ে নাজেহাল।

তাই ঈদের ঠিক পর থেকেই চাই হাতের যত্ন। কীভাবে এত শত কাজ করেও হাত রাখতে পারবেন কোমল, মোলায়েম তাই জানিয়েছেন জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টার এর সি.ই.ও, বিউটি কনসালট্যান্ট, ফারহানা রুমি।

মুখের এবং চুলের যত্ন নিতে গিয়ে আমরা হাতের যত্নের কথা ভুলেই যাই। ঘরে বসেই আমরা হাতের যত্ন নিতে পারি যেমন হাত পরিষ্কার করার সঙ্গে সঙ্গে হাতে ময়েশ্চারাইজার ব্যবহার করা ইত্যাদি। এ ক্ষেত্রে কিছু টিপস আর ঘরোয়া প্যাক খুবই কার্যকরী।

প্যাকের ক্ষেত্রে পাকা কলা, পাকা পেঁপে, আপেল, কয়েক ফোঁটা অলিভ অয়েল, সামান্য দুধের সরের মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট রেখে হাত ধুয়ে ফেলুন। এতে হাতের ত্বক হবে মোলায়েম। এ ছাড়া হাতে মধু ও তেল লাগাতে পারেন। নারিকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে এ মিশ্রণটি হাতের নখের চারপাশে যেসব জায়গার চামড়া ওঠে সেসব জায়গার ওপর ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন।

তারপর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নিন। এ মিশ্রণটি আপনার হাতের ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। এ ছাড়া মাসে একবার অন্তত পার্লারে গিয়ে প্রফেশনালি হাতের যত্নে মেনিকিউর করা উচিত। এতে স্কিন হবে ডিপলি ক্লিন আর থাকবে বেশ লম্বা সময় অবধি সফট আর ব্রাইট ।

রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। হালকা হাতে হাতের তালু আঙুলের অংশগুলো ম্যাসাজ করে নিন। এতে রিলেক্স হবে হাতের মাংসপেশি। ময়েশ্চারাইজার সারা রাত হাতে থাকার কারণে ত্বক আবার আগের রূপে ফিরিয়ে আনতেও বেশ সহায়তা করে।

অন্যদিকে যেহেতু কুরবানির ঈদ সেহেতু হাত কেটে যাওয়া, নানা জায়গায় ক্ষত হওয়া স্বাভাবিক। তাই হাতের কাটা জায়গায় যাতে পানি কম লাগে সে দিকে লক্ষ রাখুন। যতটা সম্ভব হাতকে কাজ থেকে ছুটিতে রাখুন। কাটা স্থানে ক্রিম কিংবা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে করে দ্রুত আপনার হাতের ক্ষত সেরে উঠবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এই হেমন্তে

এই হেমন্তে

এ সময়ের সবজি পুষ্টি ও স্বাদে অনন্য

এ সময়ের সবজি পুষ্টি ও স্বাদে অনন্য

রেসিপি নবান্নের পিঠাপুলি

নবান্নের পিঠাপুলি

ভ্রমণ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য

কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম